মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
সেচ প্রকল্পের মাধ্যমে কৃষকেরা লাভবান হচ্ছে : পানিসম্পদ উপমন্ত্রী

সেচ প্রকল্পের মাধ্যমে কৃষকেরা লাভবান হচ্ছে : পানিসম্পদ উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ যখন সমৃদ্ধির পথে তখন দেশ-বিদেশে সরকারবিরোধী ষড়যন্ত্র চলছে। তবে এসব ষড়যন্ত্রে কোনো লাভ হবে না। এদেশের জনগন উন্নয়ন সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি সেচ প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব বলেন। 

এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের নদী ভাঙন, জলাবদ্ধতা নিরসনসহ টেকসই উন্নয়নে পানিসম্পদ মন্ত্রণালয় কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সরকার নদীপাড়ের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে চলছে। বর্তমানে সরকারের পদক্ষেপের কারণেই সারাদেশে নদী ভাঙনের পরিমাণ কমে এসেছে।

তিনি আরও বলেন, সেচ প্রকল্পের মাধ্যমে কৃষকেরা লাভবান হচ্ছে। এখন তারা স্বল্প খরচে ধানসহ বিভিন্ন ফসল ঘরে তুলতে পারছেন।

এ সময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা রাসেল মিয়া, সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মেহেদী হাসান, তারাগঞ্জ উপজেলা পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি পাপন দত্ত, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম প্রমুখ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com