শনিবার, ২০ Jun ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ব্যাংক এশিয়ার এমডি আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর পদত্যাগ

ব্যাংক এশিয়ার এমডি আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর পদত্যাগ

নিজেস্ব প্রতিবেদক

পরিচালনা পর্ষদের সঙ্গে ঋণ প্রস্তাব নিয়ে বনিবনার কারণে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ বিল্লাহ আদিল চৌধুরী পদত্যাগ করেছেন।

ব্যাংকটির পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই আদিল চৌধুরী পদত্যাগপত্র জমা দেন। পরদিন বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় যোগ দেননি। ওইদিন পর্ষদ সভায় ব্যাংকটির অতিরিক্ত এমডি শফিউজ্জামানকে এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়।

পরে রোববার ব্যাংকটির কর্মকর্তাদের কাছে পাঠানো এক মেইলে ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ জানায়, আগামী ২১ অক্টোবর পর্যন্ত এমডি আদিল চৌধুরী ছুটিতে থাকবেন। এই সময়ে এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত এমডি শফিউজ্জামান।

সোমবার (৩১ জুলাই) পদত্যাগের বিষয়ে জানতে আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরে তার হোয়াসঅ্যাপ নম্বরে লিখিত প্রশ্ন করা হলেও কোনো উত্তর দেননি।

জানা গেছে, ২০২২ সালের নভেম্বরে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি পদে যোগদান করেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। দায়িত্ব নেওয়ার আট মাসের মাথায় তিনি ব্যাংক ছাড়ছেন। এর আগে ২০২০ সালের আগস্টে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ব্যাংক এশিয়ায় যোগ দিয়েছিলেন তিনি। এরপর তিনি অতিরিক্ত এমডি হিসেবে পদোন্নতি পান।

বা বু ম / এস আর

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com