মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভূমি বিরোধ থেকে অধিকাংশ ফৌজদারি বিরোধের উৎপত্তি : প্রধান বিচারপতি

ভূমি বিরোধ থেকে অধিকাংশ ফৌজদারি বিরোধের উৎপত্তি : প্রধান বিচারপতি

মুন্সীগঞ্জ সংবাদদাতা

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, মামলাজট বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অন্তরায়। ভূমি বিরোধ থেকে অধিকাংশ ফৌজদারি বিরোধের উৎপত্তি। বিচারকালে অপ্রয়োজনীয় মন্তব্য পরিহার করে দেওয়ানি মামলা নিষ্পত্তিতে আপনারা দৃঢ় ভূমিকা রাখবেন এটাই আমার আবেদন। কাঙ্ক্ষিত মাত্রায় দেওয়ানি বিরোধ নিষ্পত্তি না হলে মামলা জটে বিচার বিভাগ সংবিধান প্রতিশ্রুত ন্যায়বিচার প্রতিষ্ঠায় চ্যালেঞ্জের সম্মুখীন হবে।

বুধবার (৫ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১৭৮ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আদালত বয়কটের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাববেন কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র না বিচার বিভাগ, আইনের শাসন না মানুষের মৌলিক অধিকার, বিচার বিভাগের ভাবমূর্তি না বিচারপ্রার্থী জনগণ। 

তিনি বলেন, আইনতো মহাসমুদ্র। সবার পক্ষে সব আইন জানা সম্ভব নয়। সব আইনজীবীকে আমি অনুরোধ করবো এই বলে যে, আপনার এমন একটি হৃদয় হোক যা কখনো শক্ত হয় না। এমন একটা মেজাজ থাকুক যা কখনো ক্লান্ত হয় না। আপনার আচরণই আপনার স্থান ঠিক করে দেবে। প্রিয়  আইনজীবীবৃন্দ আমাদের মনে রাখতে হবে আদালতে যারা বিচার চাইতে আসে তারাও আমাদের মতো মানুষ। আমাদের সবার উচিত তাদের সঙ্গে মানবিক আচরণ করা। মানবতা নিজের ভেতরটাকে ভালো করে দেয়। যে মানুষের মধ্যে মানবিক গুণাবলীর প্রকাশ যত বেশি তিনি তত অনুকরণীয় অন্যদের কাছে। জীবনের অর্থই হলো মানবতার সেবা করা। আপনারা মানবতার কথা মনে রাখবেন, আর সব কিছু ভুলে গেলেও চলবে। মানুষের হৃদয়ে নিজেদের জায়গা করে নেবেন নিজেদের আলোকিত করবেন।  

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লার সভাপতিত্বে ও অ্যাডভোকেট মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার গোলাম রাব্বানী, সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আলম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মজিবুর রহমান, অ্যাডভোকেট আব্দুল মতিন (পিপি) প্রমুখ।

এ সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফয়েজুন্নেছা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমানসহ অন্যান্য বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি আদালতে আসা বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য আদালত প্রাঙ্গণে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com