মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আগের ঘটনার জেরে, বউভাতের খাবার খেয়ে কনেপক্ষের ১৪ জন অসুস্থ

আগের ঘটনার জেরে, বউভাতের খাবার খেয়ে কনেপক্ষের ১৪ জন অসুস্থ

পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বউভাতের অনুষ্ঠানে খাবার খেয়ে কনেপক্ষের ১৪ জন অতিথি অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গত সোমবার (৩ জুলাই) রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার বরপক্ষ কনের বাড়িতে বউ আনতে যায়। সেদিন খাবার শেষে বরের হাত ধোয়ানোর পর কনেপক্ষকে ২০ টাকা দেওয়া এবং কনের জন্য নাকের ছোট রিং আনা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।

কনেপক্ষের দাবি, আগের ঘটনার জেরে সোমবার বরপক্ষের বাড়িতে বউভাত অনুষ্ঠানে গেলে কনেপক্ষের খাবারের সঙ্গে জামাল গোটা বা অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। তাই খাবার খাওয়ার কিছুক্ষণ পরই প্রচণ্ড পেট ব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কনেপক্ষের ২৫ জন অতিথির মধ্যে ১৪ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ৮ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুই মাস আগে চরমোন্তাজ ইউনিয়নের নলুয়া গ্রামের জালাল গাজীর ছেলে জিএমের সঙ্গে একই ইউনিয়নের চরলন্ডী গ্রামের মহাসিনের মেয়ে মিমের বিয়ে হয়।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজল কান্তি বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com