সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নির্বাচনে বিএনপি না এলেও জনগণের অংশগ্রহণ থাকবে : তথ্যমন্ত্রী

নির্বাচনে বিএনপি না এলেও জনগণের অংশগ্রহণ থাকবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আগামী নির্বাচনে বিএনপি না এলেও জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৫ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি : সংবাদপত্রে প্রতিফলন’ বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই। ২০১৩-২০১৪ সালে যে আন্দোলন ও সহিংসতা তারা করেছে আমরা তা সামাল দিয়েছি। সেটি করার সামর্থ্য এখন বিএনপির নেই। ভূরাজনীতির কারণে সেই ধরনের আন্দোলন করা তাদের পক্ষে সম্ভব নয়, সেই ধরনের ঘটনাপ্রবাহ ঘটানো তাদের পক্ষে সম্ভব নয়। আমরা জানি কখন কী করতে হবে। সুতরাং আমরা কোনো ধরনের চাপ অনুভব করছি না। 

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করবে। সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপি বর্জন করে জনগণকেও বর্জন করার আহ্বান জানিয়েছিল, তাদের দলীয় কর্মী-সমর্থকদেরও আহ্বান জানিয়েছিল ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য। 

তাদের এত বিরোধী প্রচারণা-আহ্বানের মধ্যেও সেখানে গড়ে ৫০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আগামী নির্বাচনেও জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করবে। গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে জনগণ নির্বাচনে অংশগ্রহণ করছে কি না। বিএনপির অংশগ্রহণকে আমরা অবশ্যই স্বাগত জানাই। বিএনপি যদি অংশগ্রহণ নাও করে আগামী নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে, বলেন তথ্যমন্ত্রী। 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com