মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
দেশে কুরবানি শেষেও গরু পর্যাপ্ত থাকে ইন্ডিয়ান গরু আসার কোনো সুযোগ নেই : ডিআইজি

দেশে কুরবানি শেষেও গরু পর্যাপ্ত থাকে ইন্ডিয়ান গরু আসার কোনো সুযোগ নেই : ডিআইজি

মৌলভীবাজার সংবাদদাতা

বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বলেছেন, আমাদের ২৭টি পয়েন্ট দিয়ে গরু আসে। আমরা আইনশৃঙ্খলা মিটিংয়ে আলোচনা করেছি, বিজিবির সেক্টর কমান্ডার যিনি আছেন তার সঙ্গে কথা বলেছি। ইন্ডিয়ার গরু যাতে না আসে, সে ব্যাপারে আমরা জিরো টলারেন্স। এটা আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়। আমাদের দেশে পর্যাপ্ত গরু আছে।

বুধবার (২৮ জুন) মৌলভীবাজার জেলার কুরবানির পশুর হাট পরিদর্শন করতে আসেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। এ সময় তিনি জেলার সবচেয়ে বড় হাট স্টেডিয়াম মাঠে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কুরবানি শেষেও আমাদের গরু পর্যাপ্ত থাকে। ইন্ডিয়ান গরু আসার কোনো সুযোগ নেই। আর সিন্ডিকেট চক্র একটি কথা ছড়িয়ে দেয় বাজারে গরু কম, ইন্ডিয়ান গরু আসছে না। তখন কৃত্রিম সংকট তৈরি করে গরুর দাম বাড়িয়ে দেয়। এখানকার লোকজন শান্তিপ্রিয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল। সুনামগঞ্জ আর হবিগঞ্জে দাঙ্গা হয়। এর বাইরে সবাই শান্তিপ্রিয়। আমাদের ১৭৪টি মোবাইল টিম আছে ৪টি জেলায়। প্রতিটি জেলায় পুলিশ সুপারসহ তাদের টিম রয়েছে। পুলিশ ইন্টেলিজেন্সের সদস্যরা রয়েছে। এর কারণে সিলেট রেঞ্জে কোনো চাঁদাবাজি, গরু নামিয়ে নেওয়া এ ধরণের ঘটনা ঘটেনি। গতকাল মঙ্গলবার ছোট্ট একটি ঘটনা সিলেটে ঘটেছে। যদিও সেটি সিলেট রেঞ্জের মধ্যে পড়ে না। সিলেট মেট্টোর মধ্যে পড়ে। 

ডিআইজি বলেন, জাল টাকা শনাক্ত করতে আমরা প্রচুর মেশিন নিয়ে এসেছি। প্রত্যেকটি হাটে জাল টাকা শনাক্তকরণের মেশিন বসানো আছে। সরকার আমাদেরকে মেশিন দিয়েছে। নরমালি জাল টাকা হাতে নিলেই শনাক্ত করা যায়। ঈদ উপলক্ষ্যে সারাদেশ ব্যাপী উৎসব হয়। সেখানে দু’একটি ঘটনা থাকেই। আমরা তৎপর আছি।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবু নাসের রিকাবদার, সুদর্শন কুমার রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com