বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
সংখ্যালঘু সম্প্রদায়ের রাস্তা দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সংখ্যালঘু সম্প্রদায়ের রাস্তা দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নকলা (শেরপুর) সংবাদদাতা

শেরপুরের নকলা শহরের ৫ নম্বর ইশিবপুর ওয়ার্ডের কাঁচা বাজার এলাকায় হিন্দু পরিবারের রাস্তা দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বেলায়েত হোসেনের বিরুদ্ধে।

গতকাল মঙ্গলবার নকলা থানায় রাস্তা দখল ও প্রাণনাশের হুমকি দেওয়াসহ বাসা থেকে বিতাড়িত করার লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের পক্ষে সন্ধ্যা রানী।

রাস্তা দখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের একমাত্র সন্তান নয়ন চন্দ্র শীল বলেন, আমরা মানুষের চুল-দাঁড়ি কেটে সংসার চালাই । প্রতিবেশী বিএনপি নেতা বেলায়েত হোসেন আগেও আমাদের জন্মভিটার জমি দখল করে নেন।

এখন আমাদের চলাচলের একমাত্র রাস্তা দখলের চেষ্টা করছেন । এলাকার মেয়র, কমিশনারসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। নিয়মিত প্রাণনাশের হুমকি ও বাড়ি বেদখল হওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন বেলায়েত হোসেন ।

নকলা শহরের ৫ নম্বর ওয়ার্ড কমিশনার তোতা মিয়া বলেন, হিন্দু সম্প্রদায়ের এই রাস্তা বেদখলের বিষয়টি নিয়ে একাধিক বার শালিশ-বৈঠক করেও কোনো সুরাহা হয়নি ।

রাস্তা দখলের বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা বেলায়েত হোসেন বলেন, বুধবার রাতে ওসি সাহেব থানায় দুপক্ষকে উপস্থিত থাকতে বলেছেন । আমার বিরুদ্ধে রাস্তা ও জমি দখলের অভিযোগ সঠিক নয় ।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইস্কান্দর হাবিব জানান, রাস্তা দখলের অভিযোগে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্তে পুলিশের পক্ষ থেকে আজ রাতে বৈঠক করে বিষয়টি সুরাহা করা হবে ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com