বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“দীর্ঘ ৪ বছর পরে ফিরে এলেন দিতি”

“দীর্ঘ ৪ বছর পরে ফিরে এলেন দিতি”

বাংলা চলচ্চিত্রের তিলোত্তমা নায়িকা দিতি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন চার বছর হয়েছে। কিন্তুু আজও তার চলচ্চিত্র দেখার জন্য দর্শকরা মুখিয়ে থাকেন। চলচ্চিত্র প্রেমীরা তাঁকে ঠিকই মনে রেখেছেন। মৃত্যুর চার বছর পরও তাঁর অভিনীত সিনেমা দেখার জন্য দর্শক সিনেমা হলে ভীড় জমায়।

ড্রইং রুমে টেলিভিশনের সামনে বসে, এতেই প্রমাণ করে দিতি এখনো কতটা জনপ্রিয় । দিতি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ” এ দেশ তোমার আমার” মুক্তির জন্য সামনের সপ্তাহে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেয়া হবে। এই সিনেমায় দিতি ছাড়াও আরো অভিনয় করেছেন, মনোয়ার হোসেন ডিপজল,জায়েদ খান।এই ছবির পরিচালক এফ আই মানিক জানান,দীর্ঘদিন পরে হলেও ছবিটি সেন্সরে জমা দেওয়ার সব প্রস্তুতি শেষ করা হয়েছে।এফ আই মানিক বললেন,‌ ‌‌‘বিভিন্ন জটিলতার কারণে ছবিটি শেষ করতে দীর্ঘ সময় লেগে গেল। এবার সব প্রস্তুতি নেয়া শেষ। আর বিলম্ব হবে না। আমার ইচ্ছে, করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই সারা দেশের সিনেমা হল চালু করা হবে তখন ছবিটি মুক্তি দিতে চাই। ছবিটি দেখলে দর্শকরা নতুন করে বুঝবেন কতটা শক্তিশালী অভিনেত্রী ছিলেন দিতি।

তার আত্মার শান্তি কামনা করছি।’দিতি মারা যাওয়ার কয়েক মাস আগেই ছবিটির শুটিং শেষ করা হয়। এটি ৩৫ মিলিমিটারে শুট করা হয়েছিল। এখন মুক্তি দিতে গেলে সেটিকে আবার ডিজিটালে ট্রান্সফার করতে হয়। এসব কারণেই ছবিটি শেষ করতে বেশ কিছুটা সময় লেগেছে।দিতি ২০১৬ সালের ২০ মার্চ মারা যান। কিন্তু চলচ্চিত্রটি মুক্তি পেলে দর্শক আবার নতুন করে দিতিকে দেখতে পাবেন। একজন শিল্পী বেঁচে থাকেন তার কাজের মাধ্যমে। এই ছবিটি খুব যত্ন করে তৈরি করা হয়েছে এমনটাই জানিয়েছেন পরিচালক এফ আই মানিক।১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন দিতি।

তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। যদিও ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’। দিতির মুক্তি প্রাপ্ত ছবির সংখ্যা প্রায় দুই শতাধিক। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।চলচ্চিত্র পাশাপাশি দিতি নিয়মিত নাটক ও বিজ্ঞাপন চিত্রে অভিনয় করতেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com