বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আজ রাত ৮ টায় ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ

আজ রাত ৮ টায় ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভুটানের বিপক্ষে নামবে বাংলাদেশ। এই ম্যাচের ওপর নির্ভর করছে লাল-সবুজ জার্সীধারীদের সেমিফাইনাল ভাগ্য। এর আগে গত দুই সাফে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যাওয়ার দোরগোড়ায় ছিল। শেষ ম্যাচে তীরে এসে তরী ডুবিয়েছে। এই ম্যাচ পার হতে পারলেই ২০০৯ সালের পর আবার সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।

প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে হারের পর মালদ্বীপের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ, যে কারণে এখনও বাংলাদেশের জন্য সেমিফাইনালে ওঠার পথ খোলা রয়েছে। কিন্তু সেজন্য শুধু ম্যাচ জিতলেই হবে না, অন্য ম্যাচের ফলাফল এবং গোলের ব্যবধানের দিকেও তাকিয়ে থাকতে হবে।

লেবাননের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ, পরের ম্যাচে মালদ্বীপকে হারিয়েছে ৩-১ গোলে এখনও পর্যন্ত গোল ব্যবধানে বাংলাদেশ সমতায় অবস্থান করছে।

লেবাননের কাছে মালদ্বীপ হারলে, ভুটানের সঙ্গে ড্র করলেই সেমিতে চলে যাবে বাংলাদেশ। মালদ্বীপ যদি লেবাননের বিপক্ষে ড্র করে, তাহলে ভুটানের সঙ্গে বাংলাদেশেরও একই ব্যবধানে ড্র করতে হবে।

মালদ্বীপ ও বাংলাদেশ উভয় ম্যাচ জিতলে সে ক্ষেত্রে লেবাননসহ তিন দলেরই পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৬। তখন দেখা হবে গোল ব্যবধান। লেবানন ‍+৫ গোল ব্যবধান নিয়ে আছে সুবিধাজনক অবস্থানে। মালদ্বীপ যদি বাংলাদেশের চেয়ে বেশি গোল ব্যবধানে জিতে, তাহলে দ্বীপরাষ্ট্র চলে যাবে সেমিতে, জামালদের বিদায় হবে।

এমন সব সমীকরণকে সামনে রেখে আজ ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ সময় রাত ৮ টায় ভুটানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। র‍্যাংকিংয়ে ভুটান কিছুটা এগিয়ে থাকলেও বাংলাদেশ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। মালদ্বীপকে হারানো গেলে ভুটানকে কেন নয়! 

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com