বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি : নিখোঁজ তিন, কৃষকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি : নিখোঁজ তিন, কৃষকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এনামুল নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) দুপুর পৌনে তিনটার দিকে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর টিকরপাড়া বালুগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত, এনামুল হক (৬০) আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে। এ ঘটনায় এক শিশুসহ আরও ৩ জন নিখোঁজ রয়েছে। 

নিখোঁজরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে নেজাম উদ্দিন (৫৭), একই এলাকার মৃত সোহরাবের ছেলে আব্দুর রহমান (৫২) ও চর দেবীনগর এলাকার সুমন আলীর ছেলে পাখি (১৩)। 

নিহতের স্বজন তহরুল ইসলাম জানান, পদ্মার চর থেকে চীনা ধান কেটে নৌকায় ফিরছিলেন তারা। এসময় হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হলে নৌকা ডুবে যায়। স্থানীয়রা নৌকাডুবির খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে। এসময় নিহত এনামুলের মরদেহ উদ্ধার করা গেলেও আরও তিনজন নিখোঁজ রয়েছে। 

আলাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, এনামুল হকসহ আরও ৩-৪ জন মিলে আলাতুলি ইউনিয়নের মধ্যচর থেকে ফসল নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিল। ছয়রশিয়া আসার পথে রানীনগর টিকর পাড়া বালুগ্রাম এলাকায় আসলে নৌকাটি হঠাৎ ঝড়ো হাওয়ার মুখে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা নদী থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করছে স্থানীয়রা। 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আলী জানান, একটি ছোট ডিঙ্গি নৌকাতে করে ৬-৭ জন কৃষক দেবীনগরের দিকে যাচ্ছিলেন। প্রবল স্রোতে ছোট নৌকাটি ডুবে যায়। দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ রয়েছে। স্থানীয়রা এনামুল হক নামে একজনের মরদেহ উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। রাজশাহী থেকে তাদের ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com