শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মায়ের সঙ্গে স্ত্রীর ঝগড়া লাগায়, ছেলের হাতে মা খুন

মায়ের সঙ্গে স্ত্রীর ঝগড়া লাগায়, ছেলের হাতে মা খুন

হবিগঞ্জ সংবাদদাতা

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছেলের শিলের (নোড়া) আঘাতে রাবেয়া খাতুন (৫৪) নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত রাবেয়া খাতুন উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামের কৃষক মফিল মিয়ার স্ত্রী।

রোববার দিবাগত (২৫ জুন) রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রিপন মিয়া (২৩) তার স্ত্রী-সন্তান নিয়ে পলাতক রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত নারীর বড় ছেলে রিপন মিয়া বিয়ের পর পৃথক হয়ে যান। তবে একই বাড়িতে বসবাস করায় তার মায়ের সঙ্গে স্ত্রীর ঝগড়া লেগেই থাকত। এরই জের ধরে গতকাল রোববার বিকেল ৩টায় নিহত নারীর সঙ্গে ছেলে রিপনের স্ত্রীর বাকবিতণ্ডা হয়। এ সময় মায়ের পক্ষ নিয়ে ছোট ছেলে শিপন এগিয়ে আসেন। ছোট ভাইকে আসতে দেখে স্ত্রীর পক্ষ নিয়ে রিপনও এগিয়ে গিয়ে শিপনকে মারধর করতে উদ্যত হয়। এ সময় রিপন শিল দিয়ে ছোট ভাইকে আঘাত করলে তা রাবেয়া বেগমের কপালে লাগে। গুরুতর আহত অবস্থায় রাবেয়া খাতুনকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।

বানিয়াচং থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে রাবেয়া খাতুনের মৃত্যু হয়। সেখান থেকে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

বা বু ম অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com