সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আওয়ামী লীগের এখন টাকাপয়সা আর ঘুষ হলেই চলে: কাদের সিদ্দিকী

আওয়ামী লীগের এখন টাকাপয়সা আর ঘুষ হলেই চলে: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ করা ব্যক্তিদের এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে লাগে না। তাঁদের এখন টাকাপয়সা আর ঘুষ হলেই চলে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের বাসাইল শহীদ মিনার প্রাঙ্গণে বাসাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র রাহাত হাসানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

কাদের সিদ্দিকী বলেন, ১৯৫৮ সালে আইয়ুব খান যখন মার্শাল ল জারি করেন, তখন রাহাত হাসান টিপুর নানা সাত্তার সাহেবের বাড়িতে বঙ্গবন্ধু তিন দিন লুকিয়ে ছিলেন। অবশ্য আওয়ামী লীগ-ওয়ালাদের সেসব মনে থাকার কথা না। কারণ আওয়ামী লীগ-ওয়ালাদের এখন আর বঙ্গবন্ধুকে দরকার হয় না। এখন তাঁদের টাকাপয়সা আর ঘুষ হলেই চলে।

বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, ‘রাজনীতি করলেই একে অন্যের শত্রু নয়। আমি চাই এই দেশের রাজনীতিতে ভারসাম্য ফিরে আসুক। একটি সৌহার্দ্য ফিরে আসুক। রাজনীতি করলে যে একে অপরের শত্রু নয়, এটি যেন বাসাইল থেকে প্রমাণ করা যায়।’ তিনি বলেন, ‘আমার বিশ্বাস, আগামী পাঁচ বছর বাসাইল পৌরসভা বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। পৌরসভার নিজস্ব ভবন, মাইজখাড়ার রাস্তাসহ আরও কিছু ন্যায্য জিনিস বছরের মধ্যেই হয়ে যাবে।’

নবনির্বাচিত মেয়র রাহাতের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, ‘তোমাকে যারা ভোট দিয়েছে, তুমি তাদেরও মেয়র, যারা দেয়নি তাদেরও মেয়র। পৌরসভার উন্নয়নে টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার। উন্নয়ন দেখাশোনার দায়িত্ব তোমার, যেন কাজ শেষ হওয়ার আগেই ভেঙে না যায়।’ তিনি বলেন, ‘গামছা একটা মারাত্মক জিনিস। গামছা মাজায় বেঁধে অসাধ্য সাধন করা যায়। এই গামছা চোর, ঘুষখোর, দুষ্ট লোকদের গলায় একবার পেঁচিয়ে টান দিলেই চলে।’

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহসভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, সরকারি সাদত কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান সিদ্দিকী, টাঙ্গাইল জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সালেক, বাসাইল উপজেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সখীপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন প্রমুখ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com