মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ওমানকে উড়িয়ে রেকর্ডগড়া জয় শ্রীলঙ্কার

ওমানকে উড়িয়ে রেকর্ডগড়া জয় শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তুলনামূলক দূর্বল প্রতিপক্ষ ওমানকে পেয়ে রীতিমতো উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। দলীয় একশ রানের আগে মধ্যপ্রাচ্যের দেশটিকে গুটিয়ে দিয়ে তারা বড় জয় পেয়েছে। অল্প রানের মধ্যে প্রতিপক্ষকে বেধে ফেলায় লঙ্কানদের বেশ পারদর্শীতা রয়েছে। ৫০ ওভারের ম্যাচে এখন পর্যন্ত কোনো দলের সর্বনিম্ন স্কোরের যে তালিকা, তাতে প্রথম পাঁচটির তিনটিই শ্রীলঙ্কার বিপক্ষে। সবমিলিয়ে তারা সর্বোচ্চ ১৯ বার প্রতিপক্ষকে এমন ধবল-ধোলাই করেছে।

জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিয়েছে ১০টি দল। তাদের মধ্যে টেবিলের শীর্ষে থাকা দুটি দল ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেবে। সেই লক্ষ্যে খেলতে নেমে লঙ্কান উড়ন্ত পারফরম্যান্স করছে। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের পর আজ উড়িয়ে দিয়েছে ওমানকে।

এই ম্যাচের জয়ে শ্রীলঙ্কা জায়গা করে নিয়েছে রেকর্ড বইয়ে। কোনো উইকেট না হারিয়েই ওমানের দেওয়া ৯৯ রানের টার্গেট টপকে যায় লঙ্কানরা। একইসঙ্গে তাদের হাতে ছিল আরও ২১০ বল। তবে এমন বড় জয়েও তারা প্রথম ৩০-এর মধ্যেও নেই। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ২৭৭ বল হাতে রেখে জয়ের রেকর্ড ইংল্যান্ডের। ১৯৭৯ সালে ম্যানচেস্টারে কানাডার বিপক্ষে এই জয় পেয়েছিল ইংলিশরা। তবে একইসঙ্গে সর্বোচ্চ বল এবং উইকেট হাতে রেখে জয়ে রেকর্ড নিউজিল্যান্ডের। ২০০৭ সালে কুইন্সটনে বাংলাদেশের বিপক্ষে কিউইরা ১০ উইকেট এবং ২৬৪ বল হাতে রেখে জিতেছিল। 

এদিন বুলাওয়েতে ওমান আগে ব্যাটিং করে ৩০.২ ওভারে আটকে যায় ৯৮ রানেই। ১৫ ওভারে বিনা উইকেটেই তাদের দেওয়া লক্ষ্যে পৌঁছে গেছে শ্রীলঙ্কা। নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল ওমান, তাও আবার বিধ্বস্ত হয়ে। ওমানের ব্যাটিং লাইনআপ এভাবে ধসিয়ে দেওয়ার পেছনে মূল ভূমিকা লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও লাহিরু কুমারার। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিলেন হাসারাঙ্গা। আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৪ রানে ৬ উইকেট নেওয়া এই লেগ স্পিনার আজ ৫ উইকেট নেন মাত্র ১৩ রান খরচ করে। তার সঙ্গে আজ লাহিরু কুমারা ৩ উইকেট নেন।

ম্যাচের শুরুতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ব্যাটিং করতে নেমে দিশেহারা ওমান মাত্র ২০ রানেই ৪ উইকেট হারিয়ে বসে। এরপর পঞ্চম উইকেটে যতিন্দর সিং-আয়ান খানের ৬৪ বলে ৫২ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ওমান। তবু ১০০ করতে পারেনি তারা। ২৬ রানেই শেষ ৬ উইকেট হারিয়ে ৩০.২ ওভারে ৯৮ রানে অলআউট হয়ে যায় ওমান।

অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সেটিকে পাত্তাই দেননি দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিমুথ করুণারত্নে। করুণারত্নে এ নিয়ে টানা চতুর্থ ফিফটি পেয়েছেন। আজ ৫১ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি। নিশাঙ্কা অপরাজিত ছিলেন ৩৯ বলে ৩৭ রান করে।

এ নিয়ে ১০ উইকেট ও ২০০ এর ওপর বল হাতে রেখে জয়-এই ‘ডাবলের’ রেকর্ড শ্রীলঙ্কা করেছে তিনবার। এর আগে ২০০৩ ও ২০১৮ সালে ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ২১৭ ও ২২৯ বল হাতে রেখে জিতেছিল লঙ্কানরা। বাংলাদেশেরও এমন ডাবলের রেকর্ড রয়েছে। এ বছরের মার্চে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ২২১ বল হাতে রেখে টাইগাররা ১০ উইকেটের জয় পেয়েছিল।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com