বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
সুইস ব্যাংকে নজিরবিহীন গতিতে কমেছে বাংলাদেশিদের আমানত

সুইস ব্যাংকে নজিরবিহীন গতিতে কমেছে বাংলাদেশিদের আমানত

আন্তর্জাতিক ডেস্ক

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত এক বছরে বাংলাদেশিদের টাকা আমানতের পরিমাণ নজিরবিহীন গতিতে হ্রাস পেয়েছে। ২০২২ সালে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত কমে সাড়ে পাঁচ কোটি ফ্রাঁ হয়েছে। যা এক বছর আগের ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁর তুলনায় অনেক কম। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের হার এক বছরের ব্যবধানে ৯৩ দশমিক ৭ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার (২২ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে ৫ কোটি ৫২ লাখ ফ্রাঁ। প্রতি ফ্রাঁ ১২১ টাকা ধরলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৬৬৮ কোটি টাকা।

তবে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের ব্যক্তিগত আমানতের পরিমাণ ২০২১ সালের ২৬ দশমিক ৩ মিলিয়ন ফ্রাঁ থেকে বেড়ে ৩৫ দশমিক ৬ মিলিয়ন ফ্রাঁ হয়েছে। অর্থাৎ ব্যক্তিগত আমানতের হার ৩৫ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৩৪৮ কোটি টাকার বেশি হয়েছে।

২০২২ সালে বাংলাদেশি ব্যাংক থেকে সুইস ব্যাংকে জমার পরিমাণ ছিল ১৯ দশমিক ৩৪ মিলিয়ন সুইস ফ্রাঁ। যা এক বছর আগেও ছিল ৮৪৪ দশমিক ৫ মিলিয়ন ফ্রাঁ।

এদিকে, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে অর্থ আমানতের হারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে ভারত। গত বছরের তুলনায় ১১ দশমিক ২ শতাংশ হ্রাস পাওয়ার পরও ভারতীয়দের আমানত দাঁড়িয়েছে ৩ হাজার ৪০০ মিলিয়ন ফ্রাঁতে।

সুইস ব্যাংকে মোট আমানতের হিসেবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। যদিও গত বছর বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে বার্ষিক আমানত হ্রাসের হার সবচেয়ে বেশি (৯৩.৭ শতাংশ)। আমানত হ্রাসের হারে বাংলাদেশের পরই আছে আফগানিস্তান (৭৭.৫ শতাংশ) এবং পাকিস্তান (৪৫ শতাংশ)। 

অন্যদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সুইস ব্যাংকে আমানত সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে নেপালের। প্রায় ৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৮২ মিলিয়ন ফ্রাঁ হয়েছে। আর মালদ্বীপের নাগরিকদের আমানত ৪ দশমিক ৯ মিলিয়ন এবং শ্রীলঙ্কার ৬৬ দশমিক ৫ মিলিয়ন ফ্রাঁতে দাঁড়িয়েছে।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, সুইস ব্যাংকে বাংলাদেশিদের ‘মোট দায়ের’ মধ্যে ব্যক্তিগত, ব্যাংক এবং অন্যান্য উদ্যোগের আমানতসহ সব ধরনের তহবিল অন্তর্ভুক্ত রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বৈধ-অবৈধ পথে উপার্জিত অর্থ গচ্ছিত রাখেন। দেশটির কঠোর গোপনীয় ব্যাংকিং নীতির কারণে সারা দুনিয়ার মানুষ সেখানে অর্থ জমা রাখেন।

সুইজারল্যান্ডের আইনে গ্রাহকদের গোপনীয়তা দৃঢ়ভাবে রক্ষার নিয়ম রয়েছে। এ আইনের ফলে দেশটির ব্যাংকগুলো কোনো পরিস্থিতিতেই গ্রাহকদের তথ্য কারও কাছে প্রকাশে বাধ্য নয়। ফলে কারা, কেন অথবা কীভাবে অর্থ ব্যাংকে রাখছেন, সে সম্পর্কে ব্যাংকগুলো কাউকে কোনো তথ্য দেয় না।

সূত্র: এসএনবি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com