শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বায়োফার্মা নিয়ে সংসদীয় তদন্ত কমিটি গঠন করতে চিঠি

বায়োফার্মা নিয়ে সংসদীয় তদন্ত কমিটি গঠন করতে চিঠি

নিজেস্ব প্রতিবেদক

ওষুধ কোম্পানি বায়োফার্মা লিমিটেডের আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা তদন্তে সংসদীয় কমিটির হস্তক্ষেপ কামনা করেছেন কোম্পানির শেয়ারহোল্ডাররা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বরাবর পাঠানো লিখিত আবেদনে বায়োফার্মা লিমিটেডের চেয়ারম্যানের রহস্যজনক মৃত্যু ও কোম্পানির অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে লিখিত অভিযোগে বলা হয়েছে, বায়োফার্মার সদ্য প্রয়াত চেয়ারম্যান ডা. সওকাত আলী লস্কর প্রতিষ্ঠানটির অনিয়ম ও দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স দেখানোর কারণে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। যে কারণে কোম্পানির অনেক শেয়ারহোল্ডার ও প্রয়াত চেয়ারম্যানের পরিবারের সদস্যরা তার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এবং তার মৃত্যুর ব্যাপারে দুর্নীতিবাজ পরিচালকদের হাত আছে বলে মনে করছেন। তার মৃত্যুর পরপরই প্রয়াত চেয়ারম্যানের সময় অডিট বিভাগ তদারকি করার দায়িত্বপ্রাপ্ত কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডার ডা. মো. জাহাঙ্গীর আলমকে সরিয়ে দেওয়ার ঘটনা এবং পূর্বের চেয়ারম্যান কর্তৃক নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাই সেই ইঙ্গিতই বহন করে।

অভিযোগে বলা হয়ে, মানিকগঞ্জের সিংগাইরসহ বিভিন্ন স্থানে বসে গোপনে সংশ্লিষ্ট দুর্নীতিবাজরা মিটিং করে ডা. সওকাত আলী লস্করকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া এমনকি প্রাণনাশের মতো ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ইতোমধ্যে বায়োফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদ সদস্যদের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতি ও অর্থপাচার এবং বিশেষ গোষ্ঠীকে টাকা দিয়ে পৃষ্ঠপোষকতার অভিযোগ অনুসন্ধান করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, কোম্পানির অন্যতম পরিচালক লকিয়তুল্লাহর বিরুদ্ধে লন্ডনে তারই এক পরিচিত ব্যক্তির বাড়ি দখলের অভিযোগ উঠেছে এবং লন্ডনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। মূলত সে বায়োফার্মার টাকা নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে গ্রহণ করে লন্ডনে পাচার করেছেন। যদিও তিনি মামলার কারণে লন্ডন যেতে পারছেন না। এছাড়া লকিয়তুল্লাহর বিরুদ্ধে চট্টগ্রামে খুনসহ একাধিক মামলা আছে বলে জানা যায়। তার বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে।

লিখিত আবেদনে বলা হয়েছে, বায়োফার্মা পরিচালকদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচারসহ অন্যান্য অনিয়মের অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের মহাপরিচালক বরাবর গত ২ এপ্রিল আবেদন জমা দেন তিনজন শেয়ারহোল্ডার। তারা হলেন- মো. জাহাঙ্গীর আলম, মোর্শেদ উদ্দিন আকন ও আবদুল্লাহ হেল কাফি।

পরবর্তীতে জাহাঙ্গীর আলমসহ তিনজন শেয়ারহোল্ডার বায়োফার্মা লিমিটেডের কর ফাঁকি, ব্যাংক হিসাবের তথ্য গোপনের অভিযোগ নিয়ে অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন দেন। ওই সকল ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে সংসদীয় কমিটির হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com