শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত

ভারতের ভিসা পেল পাকিস্তান

খেলা ডেস্ক

২১ জুন ভারতের ব্যাঙ্গালুরুতে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশীপ। টুর্নামেন্ট শুরু হতে ৪৮ ঘন্টারও কম সময়। এর আগে তৈরি হয়েছিল ভিসা নিয়ে জটিলতা। সেই জটিলতা অনেকটাই কেটেছে। পাকিস্তান ফুটবল দল কিছুক্ষণ আগে মরিশাসে ভারতীয় ভিসা গ্রহণ করেছে। সাফ ও পাকিস্তান ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তান ফুটবল দল গতকাল ভিসা না পেয়ে ভারতগামী বিমান টিকিট বাতিল করেছে। আজ মরিশাস সময় সন্ধ্যার দিকে পাকিস্তান দল ভারতের ভিসা সংগ্রহ করে। ভিসা পাওয়ার পর পাকিস্তান দল এখন টিকিট নিশ্চিতের চেষ্টা করছে। এত স্বল্প সময়ে একই ফ্লাইটে এত টিকিট পাওয়া বেশ কষ্টসাধ্যই। পরশু দিন বুধবার সন্ধ্যায় স্বাগতিক ভারতের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচ।

অন্যদিকে ঢাকায় ভিসা পেয়েছেন বাংলাদেশের দুই রেফারি। ভারতীয় ভিসা সেন্টারে দুই রেফারি পাসপোর্ট সংগ্রহের জন্য অপেক্ষায় ছিলেন। ভারতীয় দূতাবাস থেকে ফোন করলে তারা দূতাবাস অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করেন। সাফের স্টাফরাও দূতাবাসের সামনে অপেক্ষা করছেন।

বাংলাদেশের দুই রেফারি ভিসা পেলেও পাকিস্তানের এক রেফারি এখনো ভিসা পাননি। তিনি পাকিস্তান থেকেই ভিসার জন্য আবেদন করেছিলেন। সাফের দেয়া তথ্যমতে, পাকিস্তানের রেফারি আগামীকাল ভিসা পেতে পারেন ভারতীয় ফুটবল ফেডারেশন তাদের এমনটি জানিয়েছে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com