মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আ.লীগ প্রার্থীর সমর্থনে স্বেচ্ছাসেবক লীগের সমন্বয় সভা

আ.লীগ প্রার্থীর সমর্থনে স্বেচ্ছাসেবক লীগের সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঢাকা ১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতের  সমর্থনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৫টায় বনানীতে নৌকা মার্কার প্রধান কার্যালয়ে নির্বাচনী সমন্বয় সভা শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়।

সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী চিনু, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক সুমন জাহিদ, সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।

আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৭ আসনের অন্তর্গত গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, ভাষানটেক থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক এবং ১৫-১৮,১৯, ২০ নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, ক্যান্টনমেন্ট ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com