মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
খালেদা জিয়াকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে

খালেদা জিয়াকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনই বাসায় ফিরতে পারছেন না। তাঁকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। আজ বৃহস্পতিবার রাতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।

গত সোমবার রাত দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসনকে ভর্তি করা হয়। এর আগে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

রফিকুল ইসলাম বলেন, ‘ম্যাডাম যেসব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তার পুরোপুরি উন্নতি হয়নি। গতকাল বুধবার রাতে তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে ছিল না। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে নিয়মিত পরীক্ষা–নিরীক্ষা করাচ্ছেন। বাসায় ফিরতে হয়তো কিছুটা লম্বা সময় লাগতে পারে।’

চিকিৎসক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com