শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশ ক্রিকেটের বড় অংশীদার মিডিয়া : পাপন

বাংলাদেশ ক্রিকেটের বড় অংশীদার মিডিয়া : পাপন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু ইতিবাচক কাজ করেছেন নাজমুল হাসান পাপন। তারপরও নানা সময়েই তাকে পড়তে হয় সমালোচনার মুখে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সমালোচনা হয় পাপনকে নিয়ে। তবে সেসব নিয়ে কখনই খুব একটা ভাবেন না বিসিবির প্রধান এই কর্তা।  

আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘দেখেন, আমি একটা কথা বলি। আমাকে নিয়ে যত আলোচনা হয়, খারাপই বেশি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বা যেটাই হয়, আমি কখনো রিয়্যাক্ট করি না। আমি একটা জিনিস মনে করি, আমার একটা পরিকল্পনা থাকতে হবে, ওই অনুযায়ী এগিয়ে যেতে হবে। এটা অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না। এটা যে একেবারে সবসময় ঠিক হবে, এমনও কোনো কথা নাই। আমার ভুলও হতে পারে।’ 

‘এসব শুনলে একটা জিনিস হয় কী আমাদের একটা সতর্কতা আসে। যে যা বলছে এটা দেখি। যদি দেখি যে না এটা ঠিক না, তাহলে মাথা ঘামানোর কোনো কারণই দেখি না। আর যদি ঠিক হয় তাহলে আমাদের সংশোধনের একটা সুযোগ আছে। অনেককিছু আছে আমাদের ভালো না-ও লাগতে পারে, কিন্তু সবই যে একেবারে খুব খারাপ কিছু বলছে; তা না। কিছু জিনিস আমাদের সংশোধনে সাহায্য করে। এগুলো নিয়ে চিন্তা করার প্রশ্নই আসে না।’-আরও যোগ করেন তিনি। 

কয়েকদিন আগে নানা ইস্যুতে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ এনে একাধিক সাংবাদিককে লিগ্যাল নোটিশ পাঠান বাফুফে সভাপতি। ফুটবলের উল্টো চিত্র ক্রিকেটে। পাপন বলছেন ক্রিকেটের উন্নতির বড় অংশীদার মিডিয়াকে মনে করেন তিনি, ‘মামলা করা বা লিগ্যাল নোটিশ দেওয়া এগুলোর তো প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেটের একটা বড় অংশীদার হচ্ছে মিডিয়া। এটা সবসময় বলে আসছি। বাংলাদেশে ক্রিকেটের আজকে যে অবস্থান, এটার পেছনে মিডিয়ার বড় অবদান আছে। এজন্য এরকম কোনো চিন্তার প্রশ্নই আসে না।’

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com