শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মালিক প্রবাসে : এই সুযোগে ২ কোটি টাকার কাপড় চুরি

মালিক প্রবাসে : এই সুযোগে ২ কোটি টাকার কাপড় চুরি

নিজস্ব প্রতিবেদক

গার্মেন্ট কারখানা থেকে কাপড় চুরি করে বিক্রি করার অভিযোগে সাত জনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো.রায়হান হোসেন (১৯), মো. ইসাহাক (৫২) , মো. জসিম উদ্দিন (২৭),  মো.কামরুজ্জামান (৩৬), মো. আশিকুল আনান (৪৭), মো. ফারুক হোসেন (৪০) ও মো. নুর উদ্দিন ওরফে নুরু (৫০)।

রোববার (১১ জুন) মিরপুর মডেল থানার  ২ নং সেকশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারদের মধ্যে প্রথম পাঁচজন মিরপুরে প্রিয়ন্তী এ্যাপারেলস নামক একটি গার্মেন্টসে দীর্ঘদিন ধরে চাকরি করেন। কেউ কেউ ১২ বছর ধরেও এই প্রতিষ্ঠানে চাকরি করছেন। প্রতিষ্ঠানের মালিক প্রবাসে থাকেন। তার প্রবাসে থাকার সুযোগ নিয়ে এই কর্মচারীরা কাপড় চুরি করে বাইরে বিক্রি করেন।

তিনি বলেন, আর তাদের এই কাজে সহযোগিতা করেন রিকশা চালক ফারুক ও কাপড় ব্যবসায়ী নুরু। ফারুক চুরি করা কাপড় রিকশায় করে নুরুর দোকানে দিয়ে আসে। গত কয়েক বছর ধরেই তারা এই কাজ করে আসছিলেন। এভাবে তারা প্রায় দুই কোটি টাকার কাপড় চুরি করেন।

সম্প্রতি প্রতিষ্ঠানের আভ্যন্তরীন নিরীক্ষায় কাপড়ের ঘাটতি দেখা দিলে সিসিটিভি ফুটেজ দেখে চুরির ঘটনা উদঘাটিত হয়। পরে পুলিশের কাছে অভিযোগ করলে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষাধিক টাকা মূল্যের ২০০ কেজি নিট ফেব্রিক্স উদ্ধার করা হয়।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com