শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুর ছাত্রলীগে পদ পেতে পরীক্ষা দিল কর্মীরা!

রংপুর ছাত্রলীগে পদ পেতে পরীক্ষা দিল কর্মীরা!

রংপুর সংবাদদাতা

রংপুরে বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত ‌‌‌‌স্মার্ট লিডারশিপ তৈরির লক্ষ্যে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রত্যাশীদের নেওয়া হয়েছে পরীক্ষা। নেতা নির্বাচনে ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

শনিবার (১০ জুন) সকাল ১১টায় নগরীর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হল পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত নেওয়া শেষে ‘কারাগারের রোজনামচা’, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘আমার দেখা নয়াচীন’ বই তিনটি থেকে করা প্রশ্ন দিয়ে পদপ্রত্যাশীদের পরীক্ষা নেওয়া হয়। এক ঘণ্টা সময়ে ৫০ নম্বরের এ পরীক্ষায় অংশ নেন ছয় শতাধিক পদপ্রত্যাশী নেতাকর্মী।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, “বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। আমরা ছাত্রসমাজের পক্ষ থেকে মনে করি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রথম শর্ত স্মার্ট জেনারেশন তৈরি, স্মার্ট সিটিজেন তৈরি।

কাজেই স্মার্ট সিটিজেন গড়তে গেলে ছাত্রসমাজকে স্মার্ট হতে হবে। আর ছাত্রসমাজকে স্মার্ট হতে হলে ছাত্রসংগঠনগুলোকেই প্রথম ভূমিকা রাখতে হবে। সে ক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে রংপুর জেলা ছাত্রলীগ স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য ধারাবাহিকভাবে স্মার্ট পদক্ষেপ গ্রহণ করবে, সেই সাথে বাস্তবায়ন করে যাবে।”

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, “অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না।

কিন্তু তারাও নেতা নির্বাচিত হন। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবেন, শিখতে পারবেন। ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে আমরা পরীক্ষা নিচ্ছি। এই পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায় শুরু হলো।

বা ব ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com