রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশের লক্ষ্য ভালো ক্রিকেট, নারী দল

বাংলাদেশের লক্ষ্য ভালো ক্রিকেট, নারী দল

ক্রীড়া প্রতিবেদক

আজ (৯ জুন) দিবাগত রাত ২টায় হংকংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ইমার্জিং নারী দল। যেখানে ইমার্জিং এশিয়া কাপে তারা মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে। তবে বড় লক্ষ্য নয় অধিনায়ক লতা মন্ডলের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। ধারবাহিক ম্যাচ বাই ম্যাচ ইতিবাচক ফল পেতে চায় বাংলাদেশ।

এর আগে বিসিবি একাডেমি ভবনের সামনে ইমার্জিং নারী দলের ক্রিকেটারদের নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন পর্ব অনুষ্ঠিত হয়েছে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের লক্ষ্যের কথা জানান অধিনায়ক লতা। তিনি বলেন, ‘আমরা আসলে যাচ্ছি ভালো ক্রিকেট খেলার। বাকিটা কি হবে জানি না। এরকম (সেমিফাইনাল কিংবা ফাইনাল খেলা) নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আমরা চ্যাম্পিয়ন হবো, এরকম কিছু না। শুধু একটাই লক্ষ্য আমরা ভালো ক্রিকেট খেলব। তারপর কি হবে দেখা যাবে।

এ সময় ইমার্জিং দলের প্রধান কোচ হাসান তিলেকারত্নে বলেন, ‘দলের ক্রিকেটারদের নামগুলো দেখেন, আমাদের দল খুবই ভালো। অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশেল। ভালো সুযোগ আছে আমাদের। কোচ হিসেবে দল নিয়ে আত্মবিশ্বাসী। আমাদের ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দিতে হবে। আমি নিশ্চিত, আমরা অনেক ইতিবাচক ফল পাব।’

ইমার্জিং এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ নারীরা। যেখানে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা। আগামী ১২ জুন নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে নামবে লতার নেতৃত্বাধীন দল। ১৪ জুন শ্রীলঙ্কা এবং লাল-সবুজের দলটি ১৬ জুন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে খেলবে।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com