শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টেস্টের আগমুহূর্তে তামিমের পিঠে ব্যথা

টেস্টের আগমুহূর্তে তামিমের পিঠে ব্যথা

ক্রীড়া প্রতিবেদক

আগামী ১৪ জুন থেকে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট মাঠে গড়াবে। তবে এই ম্যাচ শুরুর আগে চিন্তার কালো মেঘ বাংলাদেশ শিবিরে। চোটের কারণে একমাত্র টেস্টের দলে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এবার শঙ্কা জেগেছে ওপেনার তামিম ইকবালকে নিয়েও। 

পুরানো পিঠের ব্যথা আবারো ফিরেছে তামিমের। যে কারণে গতকাল (বৃহস্পতিবার) জাতীয় দলের অনুশীলনেও ছিলেন না এই ওপেনার। তবে এই মুহূর্তে তামিমের পিঠের ব্যথার সর্বশেষ  অবস্থা জানতে যোগাযোগ করা হয়েছিল বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে।

ঢাকা পোস্টকে বিসিবির প্রধান এই চিকিৎসক বলেন, ‘একটু ব্যাক পেইন আছে আর কি। সমস্যা তো একটু আছেই ব্যাক পেইন আছে যেহেতু। খেলবে কি খেলবে না টেস্টে সেটা এখনি নিশ্চিত করে বলা সম্ভব না। এখনো তো কয়েকদিন বাকি আছে টেস্ট শুরু হতে ম্যাচ, এখন দেখা যাক মেডিকেল টিম সবকিছু দেখছে আর কি।’

আফগানদের বিপক্ষে বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com