বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মাঠে ফিরছেন সাকিব

মাঠে ফিরছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। সেই চোটে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যান সাকিব। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন সাকিব। তবে সম্প্রতি এক্স-রে করেছেন তিনি। আর তাতে মিলেছে সুখবর।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে ফিরবেন সাকিব, বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী  নিশ্চিত করেছেন । চোটের সন্তোষজনক অগ্রগতি থাকায় জুলাইয়ে মাঠে নামতে পারবেন এই অলরাউন্ডার এমনটাই বিশ্বাস দেবাশীষের।

তিনি বলেন, ‘রিপোর্ট ভালো, সন্তোষজনক বলা যায়। আমরা আশা করছি জুলাইয়ে ওয়ানডে সিরিজ থেকেই মাঠে ফিরতে পারবে সে। রিহ্যাব শুরু করেছে, আজকে রানিং করল। মানে ফিটনেসের যে কাজ সেটা আজ থেকে শুরু করেছে। আঙুলের অগ্রগতি সন্তোষজনক। অবশ্যই আশাবাদী আমরা, সে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামবে।’  

আজ বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ৯ টায় প্রবেশ করেন সাকিব। এরপর চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলোচনা সেরে সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে দেখা করেন সাকিব। এরপর মাঠে রানিং অনুশীলন করেন তিনি।

বা বু ম / অ জি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com