শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মেসির নামে আর্জেন্টিনায় অনুশীলন সেন্টার

মেসির নামে আর্জেন্টিনায় অনুশীলন সেন্টার

ডেস্ক নিউজঃ

৩৬ বছর পর লিওনেল মেসির হাত ধরে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। তাই কিংবদন্তির নামে এবার ঘরের মাঠেই অনুশীলন সেন্টারের নামকরণ করলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এমন ঘোষণার পর মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, এই স্বীকৃতি আমার প্রাপ্ত সেরা স্বীকৃতিগুলোর মধ্যে একটি। যা অনেকবেশি সম্মানের। এসময় সবাইকে কৃতজ্ঞতা ও ধনাবাদ জানান মেসি।

এএফএর সভাপতি চিকি তাপিয়ে শনিবার জানান, এখন থেকে আর্জেন্টিনার অনুশীলন সেন্টারের নাম হবে বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসির নামে। আর্জেন্টিনা ফুটবলের প্রধান তাপিয়ে টুইটার হ্যান্ডলে লিখেছেন, যে অনুশীলন কেন্দ্রটি আগে কাসা ডি ইজিজা নামে পরিচিত ছিল, সেটি ২৫শে মার্চ থেকে ‘লিওনেল আন্দ্রেস মেসি নামে পরিচিত হবে। এখন বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন নামকরণ হলো।

দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলটি রাজধানী বুয়েন্স আয়ার্সে অবস্থান করছে। বিশ্বজয়ের পর প্রথম ম্যাচে পানামার বিপক্ষে একটি গোল করে ক্যারিয়ারের ৮০০ গোল উদযাপন করেছেন মেসি।

বিশ্বজয়ী ফুটবল জাদুকর মেসি প্যারিসে ফিরে যাওয়ার আগে সোমবার রাতে কুরাসাওর বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে নেতৃত্ব দেবেন আর্জেন্টিনাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com