শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মেডিকেল ভর্তি পরীক্ষায় পাসের হার ৩৫.৩৪

মেডিকেল ভর্তি পরীক্ষায় পাসের হার ৩৫.৩৪

ডেস্ক নিউজঃ

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। এই বর্ষে পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৮০০ জন। আজ (রোববার) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এবছর মধ্যে ঢাকা শহরে পাঁচ কেন্দ্রের ১৮ ভেন্যুতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৭ হাজার ৪৩৬ জন। পরীক্ষায় এক লাখ ৩৫ হাজার ৮০০ জন শিক্ষার্থী অংশ নেন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।

জাহিদ মালেক জানান, গত শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে সারাদেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজের ৫৭ ভেন্যুতে এ পরীক্ষা হয়।

তিনি আরও জানান, ১০০ নম্বরের এমসিকিউ ও এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর হতে ২০০ নম্বরসহ মোট ৩০০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। এতে সরকারি মেডিকেল কলেজের জন্য চার হাজার ৩৫০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। সরকারি মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, উপজাতি ও অ-উপজাতিদের জন্য নির্ধারিত আসন বাদে অবশিষ্ট আসনে ৮০ শতাংশ জাতীয় মেধায় ২০ শতাংম জেলা কোটায় প্রার্থী নির্বাচন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com