মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ? মেট্রোরেলের ৩ প্রকল্প ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন
ওয়ানডে বোলিংয়ের শীর্ষ পাঁচে সাকিব

ওয়ানডে বোলিংয়ের শীর্ষ পাঁচে সাকিব

খেলাধুলা ডেস্কঃ

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করেছেন সাকিব আল হাসান। আর এমন পারফরম্যান্সের সুবাদে তিনি এবার বড় সুখবরই পেয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত বোলারদের র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন এই টাইগার অলরাউন্ডার। 

একইসঙ্গে ওয়ানডে অলরাউন্ডারের তালিকাতেও শীর্ষে আছেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিব বল হাতে মোট ৬ উইকেট নিয়েছেন। প্রথম দুই ম্যাচে একটি করে উইকেট নিয়েছিলেন তিনি। তবে শেষ ম্যাচে তিনি সফরকারী ইংলিশদের ৪ উইকেট শিকার করেন। একইসঙ্গে ব্যাট হাতে করেছিলেন ৭৫ রান। মূলত সাকিবের এমন অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদেই হোয়াইটওয়াশ থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ।

এদিকে সিরিজে ২ ফিফটির ফলে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও ৫ ধাপ এগিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে বর্তমানে সাকিবের অবস্থান ২৭তম।

ইংলিশদের বিপক্ষে খেলা শেষ ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন এই দেশি তারকা। ওয়ানডেতে একই ম্যাচে ব্যাট হাতে হাঁফসেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে চার উইকেট বা তার বেশি শিকার করেছেন এমন ক্রিকেটারের সংখ্যা ৫৮ জন। তবে সবচেয়ে বেশি এমন ঘটনার সাক্ষী হয়েছেন সাকিব আল হাসান। অভিজ্ঞ এই অলরাউন্ডার ক্যারিয়ারে ৪ বার এই কীর্তি গড়েছেন। যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসেও প্রথম। এর ফলে শহিদ আফ্রিদি এবং ক্রিস গেইলকে ছাড়িয়ে যান সাকিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com