মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মেসিই ফিফার বর্ষসেরা ফুটবলার

মেসিই ফিফার বর্ষসেরা ফুটবলার

ডেস্ক নিউজঃ

ফিফার বর্ষসেরা ফুটবলারের (পুরুষ) পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ক লিওলেন মেসি। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। আর সেরা কোচের পুরস্কার উঠেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির হাতে।

২০২১ সালে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা ও গতবছর ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জিতেছেন মেসি। ফিফার এই বর্ষসেরা পুরস্কার জয়ের দৌড়ে মেসির বাকি দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে। দুজনেই ফ্রান্সের তারকা। বেনজেমা বিশ্বকাপে খেলতে না পারলেও রিয়াল মাদ্রিদের হয়ে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এর সুবাদে ব্যালন ডি’অর জিতলেও সেটি মৌসুমের পারফরম্যান্স বিবেচনায়। ফিফা ‘বেস্ট’ পুরস্কারে দেখা হয়েছে বছরের পারফরম্যান্স। তাতে মেসি এ দুজনের চেয়ে বেশি ভোট পেয়ে পুরস্কারটি জিতেছেন।

মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ২টায় ফ্রান্সের প্যারিসে ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু হয়। চিরবিদায় নেওয়া ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্মরণ করে শুরু হয় অনুষ্ঠান। 

২০১৬ সালে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ চালুর পর সে বছর ছেলেদের বর্ষসেরা হন ক্রিস্টিয়ানো রোনালদো। পরের বছরও পর্তুগিজ তারকাই পুরস্কারটি জেতেন। এরপর ২০১৮ সালে লুকা মদরিচের পর ২০১৯ সালে প্রথমবারের মতো ‘বেস্ট’ ট্রফি জেতেন মেসি। গত দুই বছর পুরস্কারটি জিতেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।  

এছাড়া বর্ষসেরা নারী খেলোয়াড়ের ‘বেস্ট’ ট্রফি জিতেছেন বার্সেলোনা ও স্পেনের তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস। বর্ষসেরা নারী গোলকিপার ইংল্যান্ডের মেরি আর্পস। ফিফার বর্ষসেরা নারী কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ড নারী দলকে ইউরো জেতানো সারিনা উইগমান। 

ফিফা ফ্যান অ্যাওয়ার্ডও উঠেছে আর্জেন্টিনার ঘরে। আর্জেন্টিনার সমর্থক দল পেয়েছেন সেরা সমর্থকের পুরস্কার। আর্জেন্টিনার সমর্থকদের প্রতিনিধি হিসেবে ট্রফি নেন আদ্রিয়ানা লিমা ও আন্দ্রেস ক্যান্টর। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি ও ড্রামস নিয়ে মঞ্চে উঠেছিলেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com