শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন শাবিপ্রবি ৫৭ শিক্ষার্থী

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন শাবিপ্রবি ৫৭ শিক্ষার্থী

নিউজ ডেস্ক :

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন অনুষদের ৫৭শিক্ষার্থী।


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের অধীনে ২০২২-২৩ অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ দেয়া হবে।
সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উপ-সচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে শাবিপ্রবি প্রশাসন।


এতে ভৌতবিজ্ঞান, জীব ও চিকিৎসা বিজ্ঞান, খাদ্য ও কৃষি বিজ্ঞান এবং নবায়ন ক্যাটাগরিতে শাবিপ্রবির মোট ৫৭ শিক্ষার্থী ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন।

এরমধ্যে ভৌত বিজ্ঞান গ্রুপে এমএস,এমফিল, পিএইচডি ক্যাটাগরিতে ১ হাজার ১২৪ জনের মধ্যে ২৯ জন, জীব ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে ৮৯০ জনের মধ্যে ১২ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১ হাজার ৩৮১ জনের মধ্যে ১৪ জন ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন।


ফেলোশিপের জন্য মনোনীত এমএস ক্যাটাগরিতে প্রত্যেককে ৫৪ হাজার টাকা, এমফিল (১ম বর্ষ) ক্যাটাগরিতে ৬৮ হাজার ৪০০ ও এমফিল (২য় বর্ষ) ক্যাটাগরিতে ৯৯ হাজার টাকা এবং পিএইচডি ক্যাটাগরিতে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।


এ প্রসঙ্গে শাবিপ্রবি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষা ও গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের ফেলোশিপ অর্জন এর বহিঃপ্রকাশ ঘটছে।

প্রতিবছরই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ফেলোশিপের জন্য মনোনীত হচ্ছেন। এটি শাবিপ্রবি’র জন্য অত্যন্ত  গৌরবের বলে তিনি মন্তব্য করেন।


প্রসঙ্গত, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে গবেষণা কার্যক্রমকে বেগবান করতে ভৌত বিজ্ঞান, জীব ও চিকিৎসাবিজ্ঞান, খাদ্য ও কৃষি ক্যাটাগরিতে এই ফেলোশিপ দিয়ে আসছে।

বা.বু.ম/ তাপস রায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com