মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
খ্যাতিই কেড়ে নিল ভোজিনিয়ার শান্তি হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার খামেনি পিওএস ছাড়াই স্মার্টফোনে নেওয়া যাবে কার্ড পেমেন্ট সালমানের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিএমএসএফের নাম লোগো ব্যবহার করায় বহিস্কৃত ৭ জনের বিরুদ্ধে মামলা

বিএমএসএফের নাম লোগো ব্যবহার করায় বহিস্কৃত ৭ জনের বিরুদ্ধে মামলা

আদালত প্রতিবেদক, ঢাকা :

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) নাম এবং লোগো অবৈধ ভাবে ব্যবহারের অভিযোগে বহিস্কৃত ৭ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৬ মার্চ) সকালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে কপি রাইট আইনে এ মামলা দায়ের করা হয়( মামলা নং ১৩) । মামলার বিষয়টি বাংলাদেশ বুলেটিন ডটকমকে নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি এডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা, ট্রাষ্টি ও প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর বাদী হয়ে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে এ মামলা দায়ের করেন।

তিনি জানান, ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম থেকে অনৈতিক কার্যকলাপ, প্রতারণা, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে বহিস্কৃত সাবেক সভাপতি শহিদুল ইসলাম পাইলট এবং সাঈদুর রহমান রিমন, সোহাগ আরেফিন, শারমিন সুলতানা মিতু, এনামুল কবির সোহেল, রিয়াজুল ইসলাম বাচ্চু ও জুয়েল খন্দকারকে আসামী করা হয়েছে।

অভিযোগ আছে, মামলার আসামিরা অবৈধভাবে সংগঠনের লোগো ও মনগড়া পদবী ব্যবহার করে সংগঠনের অন্যান্য সদস্য ও শাখাসমুহের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। এরা সংগঠনকে অন্যায় ভাবে ব্যবহার করে ফায়দা নেওয়ার চেষ্টা চালিয়ে আসছে। তাদের এই অবৈধ কমর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ক্ষুব্ধ।

এসময় আদালত প্রাঙ্গনে মামলার বাদী আহমেদ আবু জাফরসহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রেজা নওফেল হায়দার, মোশারফ হোসেন নীলু, শিবলী সাদিক খান,আহমেদ জীবন,সোহেল রানা, রফিকুল ইসলাম খান মিরপুরী, ইমন দাস, আলী হোসেন, মাহবুব আলম জীবন, রেজাউল করিম, এসএম রাসেল, সুমন খান,স্বাধীন সরকার, আফজাল হোসেন জাকির,ওয়াহিদুজ্জামান মোল্লা, শাম্বু শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com