শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কিউইদের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয়

কিউইদের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয়

ডেস্ক নিউজ:

নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় পেয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। ভক্তদের থেকে শুরু করে বড় বড় ক্রিকেটবোদ্ধারাও অভিনন্দন জানাচ্ছে বাংলাদেশ দলকে। সতীর্থদের উচ্ছ্বাসের দিনে চুপ করে নেই বাংলাদেশ দলের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।কিউইদের বিপক্ষে জয় নিয়ে উচ্ছ্বসিত তামিম। পুরো দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অধিনায়ক মুমিনুল হককে টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন তামিম ইকবাল।

নিউজিল্যান্ডের মাঠে তাদেরকেই টেস্টে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। যাদের মাটিতে গেল ৩২ ম্যাচে কোনো ফরম্যাটেই জিততে পারেনি বাংলাদেশ, এবার সাদা পোশাকে সেই কাজটা করে দেখাল অনায়সেই।  

জয়ের পরমুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তামিম লিখেছেন, ‘অসাধারণ জয়, ঐতিহাসিক জয়। গোটা দলকে অভিনন্দন। বছরের পর বছর, সফরের পর সফর আমরা নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরেছি। এবার অনেক কারণেই পরিস্থিতি ছিল আরও কঠিন। কিন্তু সব বাধা দূর করে দারুণ এক জয় এনে দিল এই দল। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা দেখালাম, আমরা পারি!’

তামিম যোগ করেন, ‘সবচেয়ে ভালোলাগার বিষয়, সম্পূর্ণ দলীয় প্রচেষ্টার জয় এটি। দারুণ স্পিরিটেড ক্রিকেট খেলেছে দল। ইবাদতের অসাধারণ বোলিংয়ে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। জয় থেকে শান্ত, লিটন থেকে মিরাজ, ইয়াসির, শান্ত, এমনকি বদলি নেমে দুর্দান্ত শেষ ক্যাচটি নেওয়া তাইজুল— সবার সম্মিলিত অবদানের জয় এটি।

এরপর বিশেষভাবে অধিনায়ক মুমিনুল হকের প্রশংসা করেন তামিম, ‘আমি তবু আলাদা করে বলব একজনের কথা। যখন চরম দুঃসময় এসেছে, কেউ যখন দলের ওপর বিশ্বাস রাখেনি, দলের ভেতরেও অনেকের যখন সংশয় জেগেছে নিজেদের নিয়ে, তখনও বিশ্বাস হারাননি একজন। সে সবসময় বিশ্বাস করে গেছে এবং প্রবল বিশ্বাস নিয়েই দলকে বিশ্বাস জোগানোর চেষ্টা করেছে। আমরা পারি, আমরা অবশ্যই পারি।’ বাজে দিন এসেছে, খারাপ পারফরম্যান্স হয়েছে। তার পরও সে কখনও দলের ওপর বিশ্বাস হারায়নি। টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ তীব্র, টেস্ট ক্রিকেটকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সব সময়। মুমিনুল হক, আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন!’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com