শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বরখাস্ত হলেন পাউবো’র সেই নির্বাহী প্রকৌশলী

বরখাস্ত হলেন পাউবো’র সেই নির্বাহী প্রকৌশলী

ডেস্ক নিউজ:

অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাউবোর উপ-সচিব (প্রশাসন) সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে গতকাল বুধবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।ওই আদেশে আরও উল্লেখ করা হয়, আব্দুল আহাদকে সাময়িকভাবে বরখাস্ত করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি প্রবিধানমালার প্রবিধি ৫৫(৪) অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাজবাড়ীতে পাউবো’র নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদের অফিস কক্ষে ঢুকে চেয়ারে বসেন উপ-সহকারী প্রকৌশলী মো. রনি। একপর্যায়ে আব্দুল আহাদ তাঁর বসার চেয়ার থেকে উঠে গিয়ে মো. রনিকে গলাচেপে চেয়ার থেকে ফেলে বুকের ওপর চেপে বসেন এবং গালাগাল করতে থাকেন। এ সময় অফিস কক্ষের এক ব্যক্তি নির্বাহী প্রকৌশলীকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

এ ঘটনার পর রাজবাড়ী পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. রনি প্রধান প্রকৌশলী বরাবর অভিযোগ দেন।

এ ব্যাপারে জানতে চাইলে রাজবাড়ী পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ বলেন, ‘রনি দীর্ঘদিন ধরে আমার কোনো কথা শুনছেন না। আর এ ঘটনাটি আমি রাগের মাথায় করে ফেলেছি, যা আমার করা একদম ঠিক হয়নি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com