শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এসএসসি ও এইচএসসি পরিক্ষার তারিখ চুড়ান্ত

এসএসসি ও এইচএসসি পরিক্ষার তারিখ চুড়ান্ত

ডেস্ক নিউজ:

চলতি বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে তা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষার অনুষ্ঠিত হবে।মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদনের পর সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়।

এর আগে, পরীক্ষার সূচি সংক্রান্ত একটি খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। পরে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপরই আজ সকালে এটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গিয়েছিল, এসএসসি সমমান পরীক্ষা ১০, ১২, ১৪ ও ১৫ নভেম্বর শুরু করতে আলাদা চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় ১৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে ২৮ নভেম্বর পরীক্ষা শেষ করার বিষয়ে অনুমোদন দেয়।
এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ সংবাদমাধ্যমকে জানান, এসএসসি পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ে চারটি প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে ১৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করতে অনুমোদন আসে।
এদিকে চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি আলাদাভাবে ঘোষণা করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।সূচি অনুযায়ী আগামী ১৪ নভেম্বর দাখিলের কোরআন মজিদ ও তাজবিদ এবং পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর হাদিস শরিফ, ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজবিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজবিদ (হিফজুল কোরআন গ্রুপ) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com