শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
চার বছর নয়,এখন থেকে ফুটবল বিশ্বকাপ হবে ২ বছর পর পর

চার বছর নয়,এখন থেকে ফুটবল বিশ্বকাপ হবে ২ বছর পর পর

ডেস্ক নিউজ:

প্রতি দুই বছর পরপর বিশ্বকাপ ফুটবল আয়োজনের ব্যাপারে আশাবাদী ফিফা। এ ব্যাপারে ইতিবাচক সাড়াও পেয়েছেন বলে জানান ফিফার টেকনিক্যাল ডিরেক্টর আর্সেন ওয়েঙ্গার। সাবেক ফুটবলার ও কোচদের সঙ্গে এ বিষয়ে প্রচার প্রচারণার কাজও করছেন সাবেক এই ফুটবলার। এদিকে সাবেক ড্যানিশ ফুটবলার পিটার স্মাইকেলের মতে, নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে উপকৃত হবে ছোট দেশগুলো।

চার বছর নয়, বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হবে প্রতি দুই বছর পর পর। ফিফার কাছে এই পরিকল্পনা তুলে ধরেছেন ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের প্রধান সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। আর এই পরিকল্পনার পক্ষে পূর্ণ সমর্থন পেতে এরই মধ্যে প্রচার প্রচারণাও শুরু করে দিয়েছেন ফিফার এই কর্মকর্তা।
প্রায় ৮০ জন সাবেক ফুটবলার ও কোচ নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রচার প্রচারণার কাজ করছেন ওয়েঙ্গার। নতুন এই পরিকল্পনা নিয়ে বেশ আশাবাদী ফ্রান্সের সাবেক এই ফুটবলার।  
ফিফার টেকনিক্যাল ডিরেক্টর আর্সেন ওয়েঙ্গার বলেন, ‌’ইতোমধ্যেই আমরা বেশ ইতিবাচক সাড়া পেয়েছি, কিন্তু এটা একটা গণতান্ত্রিক সিদ্ধান্ত। ফিফার সঙ্গে সম্পৃক্ত এমন ২১১টি দেশকে এ ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছাতে হবে। সেজন্য সবার সঙ্গেই আমরা আলোচনা করছি। ডিসেম্বর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে। এরপর সব ফেডারেশনকে জানানো হবে শেষ পর্যন্ত কি হবে।‌’
ডিসেম্বর ফিফা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্বকাপ প্রতি চার বছর পর নাকি দুই বছর পরপর আয়োজন করা হবে। তবে সাবেক এই ড্যানিশ ফুটবলারের মতে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে উপকৃত হবে ছোট দেশগুলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com