বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ
ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৭ জনের মৃত্যু,সনাক্ত ৪৪৮

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৭ জনের মৃত্যু,সনাক্ত ৪৪৮

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু হয়েছে।নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৪৮ জনের।
করোনা আক্রান্তে ৬ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১১ জন। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১০ জন, নেত্রকোনার ৩ জন, নরসিংদি ও দিনাজপুরের ১ জন করে রয়েছে।
করোনা আক্রান্তে মৃতরা হয়েছে ময়মনসিংহ সদরের শিলা সরকার (৪০), ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুল কাইয়ুম (০০), নেত্রকোনা সদরের হানিফা (৬৭), বেদেনা (৬৫), নরসিংদি সদরের আব্দুল মোতালেব (৬১) ও দিনাজপুর ফুলবাড়ি উপজেলার শামসুন্নাহার (৬৮)।
এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন ময়মনসিংহ সদরের শামসুদ্দিন (৭৫), হোসনে আরা (৬৫), মোসলেম উদ্দিন (৬০), মুরশিদা (৪০), ধোবাউড়া উপজেলার সাহের বানু (৭০), তারাকান্দা উপজেলার জেবুন্নাহার (৫০), নান্দাইল উপজেলার সুলতান উদ্দিন (৬২), ভালুকা উপজেলার রওশন আরা (৩৭), টাঙ্গাইল সদরের জ্যোৎ¯œা (৭০), ঘাটাইল উপজেলার জোবেদ আলী (৭৫) এবং নেত্রকোনা সদরের আদম আলী (৭০)।
এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৮৮ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৫৫১ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন।
এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬৪ টি নমুনা পরীক্ষায় আরো ৪৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬.৯২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৫ হাজার ৯৯৫ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৬৫ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com