বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
১৬ আগষ্ট পালিত হবে “খেলা হবে” দিবস!

১৬ আগষ্ট পালিত হবে “খেলা হবে” দিবস!

ডেস্ক নিউজ:

আগামী ১৬ আগস্ট রাজ্যজুড়ে পালিত হবে ‘খেলা হবে’ দিবস। আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হল। পরবর্তীতে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এই সংক্রান্ত ঘোষণাও করলেন। কেন ‘খেলা হবে’ দিবস পালিত হবে, সেই ব্যাখাও দিলেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি বছর ১৬ আগস্ট রাজ্য জুড়ে ‘খেলা হবে’ দিবস পালিত হবে। রাজ্যের ক্লাবগুলিকে দেওয়া হবে ১০টি করে ‘জয়ী’ বল। যা তৈরি হয়েছে বাংলা।এরপরই তিনি আরও বলেন, “ওই দিন ১ লক্ষ ফুটবল গ্রামে-গঞ্জের বিভিন্ন ক্লাবকে দেওয়া হবে। রাজ্যের যুবকল্যাণ এবং ক্রীড়াদপ্তরের পক্ষ থেকে এই বলগুলি দেওয়া হবে। আইএফএ-র ২৮০টি ক্লাবকেও দশটি করে বল দেওয়া হবে।

এই নিয়ে অরূপ বিশ্বাসকে বলেছি কাগজপত্র তৈরি করতে। ইতিমধ্যে ৫০ হাজার বল তৈরিও হয়ে গিয়েছে। আমাদের ঘরের মা-বোনেদের তৈরি ‘জয়ী’ বল সবাইকে দেওয়া হবে। সভ্যতা-সংস্কৃতিকে রক্ষা করতে এই খেলার প্রয়োজন। খেলোয়াড়সুলভ মনোভাব প্রত্যেকেরই রাখা দরকার। অনেকেই আবার এর অন্য মানে তৈরি করে। আসলে খেলা হবে স্লোগানের উৎপত্তি বাংলা থেকেই। তবে আজ তা গোটা ভারতে জনপ্রিয়। আমরা ‘খেলা হবে’ দিবস বিশেষভাবে পালন করতে চাই। এবার থেকে প্রতিবছর এই দিনটি পালন করা হবে।”

সংগৃহীত-

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com