বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৪ জনের মৃত্যু

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসের আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থা আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন করোনায় ও আটজন উপসর্গ নিয়ে মারা গেছেন।শুক্রবার (৯ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে যাদের করোনায় মৃত্যু হলো: ময়মনসিংহ সদরের মফিজুর রহমান (৬৫),শহীদুল ইসলাম (৪৫), গফরগাঁওয়ের সিরাজুল ইসলাম (৮০), ঈশ্বরগঞ্জের মোজাম্মেল হক (৬০), নেত্রকোনা সদরের সাহেরা খাতুন (৭০) ও পুর্বধলার আব্দুল মতিন (৬৮)।তাছাড়া উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হলো- ময়মনসিংহ সদরের আব্দুল জলিল (৬০), মোখলেছুর রহমান (৬৫), মীর জান (৮০), ভালুকার আলী নেওয়াজ (৫৫), গফরগাঁওয়ের কুলসুম বেগম (৫৫), শেরপুর সদরের আব্দুস সামাদ (৬৫), জসতিয়া রানী (৪০) ও টাঙ্গাইলের আব্দুল জলিল (৫৬)।ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৩৮৬ রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলের, মমেকের পিসিআর ল্যাবে অ্যান্টিজেন টেস্টে ৬৬৯ নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮৭ জন করোনা শনাক্ত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com