সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত

ব্রাজিলের জন্য দুঃসংবাদ!

ডেস্ক নিউজ:

ফাইনালের আগেই দুঃসংবাদ ব্রাজিল শিবিরে। সুপার ক্লাসিকোতে আর্জেন্টিনার বিপক্ষে তারা পাচ্ছে না ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে। তার শাস্তির মেয়াদ বাড়িয়ে দিয়েছে কনমেবল। সেমিফাইনালের পর ফাইনালেও তার খেলার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে ল্যাটিন আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

সবাই যখন অপেক্ষা করছে ধুন্ধুমার এক লড়াইয়ের। তখনই এই খারাপ খবর এলো সাম্বার দেশে। বড়সড় এক ধাক্কা খেল স্বাগতিক দেশ ব্রাজিল। দলটির নিয়মিত একাদশের খেলোয়াড় গ্যাব্রিয়েল জেসুসকে পুরো কোপা আমেরিকা থেকে নিষিদ্ধ করা হয়েছে। তাই ফাইনালে তাকে ছাড়াই মাঠে নামতে হবে নেইমারদের।চিলির ম্যাচে ইউজেনিও মেনাকে ফ্লাইং কিক মারার অপরাধে লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল জেসুস। এই ঘটনায় সঙ্গে সঙ্গেই তাকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। জেসুসও নিজের ভুল বুঝতে পারেন। তাই প্রতিবাদ না করেই চলে যান ডাগ আউটে।ভাবা হয়েছিল এক ম্যাচেই মনে হয় থেমে যাবে জেসুসের শাস্তি। ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছিলেন জেসুস। কিন্তু তাতেও মন গলেনি কনমেবলের।ডিসিপ্লিনারি কমিটি আজ বুধবার (৭ জুলাই) এক বিবৃতিতে বলেছে, জেসুসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুধু দুই ম্যাচের নিষেধাজ্ঞায়ই শেষ হয়নি জেসুসের শাস্তি। সঙ্গে করা হয়েছে জরিমানাও। পাঁচ হাজার ডলারও গুনতে হবে জেসুসকে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্রাজিল কোনো ধরনের আপিল করতে পারবে না বলেও জানিয়েছে কনমেবল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com