বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন
আগামী দুই দিনে দেশে আসছে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা-স্বাস্থ্যমন্ত্রী

আগামী দুই দিনে দেশে আসছে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা-স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক নিউজ:

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে প্রায় ১২ লাখ এবং পরের দিন শনিবার সকালে ১৩ লাখ ডোজ টিকা দেশে আসবে।’এর আগে গত ২৬ জুন স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমরা কোভ্যাক্স থেকে টিকা পেতে গত জুনে চিঠি পাঠিয়েছিলাম। সে হিসাবে কোভ্যাক্স আমাদের পর্যায়ক্রমে প্রায় সাত কোটি ডোজ টিকা দিতে চেয়েছিল। আজকে আমরা চিঠি পেয়েছি। সেখানে উনারা (কোভ্যাক্স) আমাদের ২৫ লাখ ডোজ মর্ডানার টিকা দেওয়ার কথা বলেছে। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে টিকা বুঝিয়ে নিতে যেসব ব্যবস্থা নেওয়ার সেটা আমাদের নিতে বলেছে। একটা কনসার্ন লেটার পাঠাতে বলেছে, সেটা (কনসার্ন লেটার) আমরা পাঠিয়ে দিচ্ছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনের টিকার জন্য এর আগে চুক্তি হয়েছে। আশা করছি আগামী কিছু দিনের তারা (চীন) মধ্যে একটা লট আমাদের দেবে। তবে কখন দেবে ওরা কত ডোজ দিবে সেটা পরে জানিয়ে দেবে।’

উল্লেখ্য, এই ভ্যাক্সিন গ্রহণ করতে আগামীকাল রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com