সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
মগবাজারে বিস্ফোরন ঘটনায় পুলিশের মামলা

মগবাজারে বিস্ফোরন ঘটনায় পুলিশের মামলা

ডেস্ক নিউজ:

মগবাজারে বিস্ফোরণ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রমনা থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় এই মামলা দায়ের করা হয়েছে। রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, এই মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এ ঘটনায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধ তিন জন রয়েছেন জীবন মরণ সন্ধিক্ষণে। বাকি দুইজনের অবস্থা উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন।

তিনি জানান, এ চিকিৎসা কেন্দ্র পাঁচজন ভর্তি রয়েছেন। এদের মধ্যে নূর নবী, রাসেল ও ইমরান এ তিন জন আইসিইউতে রয়েছেন। তাদের শরীরে ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা খুবই মারাত্মক। 

এদিকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের নিরাপত্তারক্ষী হারুনুর রশীদ এখনো নিখোঁজ বলে দাবি তার মেয়ের। বিস্ফোরণে আহত হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসা নিচ্ছেন আরও চার জন। তাদের অবস্থাও ভালো। বিস্ফোরণে নিহত সাতজনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। 

রোববার (২৭ জুন) সন্ধ্যায় মগবাজার ওয়ারল্যাস এলাকায় শর্মা হাউসে রেস্টুরেন্টে ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজন মারা গেছেন। আহত হন শতাধিক ব্যক্তি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com