বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আমফানের আঘাতে লণ্ডভণ্ড লিচু বাগান

আমফানের আঘাতে লণ্ডভণ্ড লিচু বাগান

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে পাবনার ঈশ্বরদীর অধিকাংশ লিচু বাগান। প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে উপজেলার প্রায় সব বাগানের লিচু ঝরে গেছে।ভেঙে গেছে অসংখ্য গাছ।এতে এক রাতের ব্যবধানে সব স্বপ্ন ভেঙে মাথায় হাত পড়েছে লিচু চাষিদের।

যেসব লিচু গাছ এখনো দাঁড়িয়ে আছে সেগুলোতে ফল নেই বললেই চলে।সব ঝরে গেছে।এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত ঈশ্বরদীর কমপক্ষে ৩০ ভাগ লিচু নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে লিচু বাগান মালিকরা। তাদের ভাষ্য, ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০ কোটি ছাড়িয়ে যাবে।এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনি বলা কঠিন।এই মুহূর্তে সঠিক চিত্র তুলে আনার জন্য কাজ করছি। আশা করছি, খুব দ্রুতই ক্ষতির পরিমাণ জানাতে পারব।জানা যায়, বর্তমানে উপজেলায় প্রায় ৩ হাজার ২০০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। চলতি বছর এই বাগানগুলো থেকে ৩৪ হাজার মেট্রিক টন লিচু উৎপাদনের সম্ভাবনা ছিল। যার দাম প্রায় ৫০০ কোটি টাকা।কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লিচু বিক্রি নিয়ে শঙ্কায় ছিল চাষিরা।অন্যান্য বছর এই সময়টায় লিচু কিনতে ঈশ্বরদীতে পাইকাররা ভিড় করতো।কিন্তু লকডাউনের কারণে এবার তাদের কারোর দেখা নেই।এখন ঘূর্ণিঝড়ের কারণে যেটুকু আশা ছিল সেটিও ভেঙে গেল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com