বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
চিতলমারীতে ঘুর্ণিঝড় “ইয়াস” মোকাবেলায় প্রস্তুতি সভা

চিতলমারীতে ঘুর্ণিঝড় “ইয়াস” মোকাবেলায় প্রস্তুতি সভা

মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট) ঃ

 
সম্ভাব্য ঘুর্ণিঝড় ইয়াস মোকাবেলায় চিতলমারীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ২৪ মে সোমবার  উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোঃ লিটন আলীর সভাপতিত্বে এ জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।   
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ. এম. কামরুজ্জামান খান,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান,  উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অপূর্ব  দাস, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, চরবানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা বড়াল ঝর্ণা, কলাতলা ইউপি চেয়ারম্যান সিকদার মতিয়ার রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।  
সভায় সংশ্লিষ্টরা জানান, ঘুর্ণিঝড় ইয়াস মোকাবেলায় নিরাপদ আশ্রয়ের জন্য চিতলমারীর ৭ ইউনিয়নে মোট ২২ টি সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জানানো হয়েছে, জরুরি সেবা প্রদানের লক্ষে ৭ টি জরুরি মেডিকেল টিমসহ পর্যাপ্ত ত্রাণ প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com