বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
সঠিকভাবে পতাকা উত্তোলন না করায় ২৭ হাজার টাকা অর্থদন্ড

সঠিকভাবে পতাকা উত্তোলন না করায় ২৭ হাজার টাকা অর্থদন্ড

আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর

সঠিকভাবে পতাকা উত্তোলন না করার দায়ে রংপুর নগরীর ৬ টি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

রবিবার (২১ ফেব্রুয়ারি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২১ উপলক্ষে জেলা প্রশাসন, রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এর নেতৃত্বে পতাকা পরিদর্শন দল কর্তৃক রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে যথাযথভাবে পতাকা উত্তোলন কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়।

এসময় সঠিকভাবে পতাকা উত্তোলন না করায় ৬ টি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রতিষ্ঠান গুলো হলো- লাজফার্মা, পপুলার-১, আপডেট ক্লিনিক, সেন্ট্রাল হাসপাতাল, ল্যাবএইড ক্ ও সেবা প্যাথোলজিক্যাল সেন্টারকে ৬ টি মামলায় মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com