শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আইপিএলে সাকিবের দাম ২ কোটি রুপি!

আইপিএলে সাকিবের দাম ২ কোটি রুপি!

আইপিএলের আগামী আসরে সাকিব আল হাসানের ভিত্তিমূল্য (বেস প্রাইস) ধরা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। আসন্ন আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ১১ ক্রিকেটারের মধ্যে তিনি একজন। ২ কোটি ভিত্তিমূল্যের বাকি ক্রিকেটাররা হলেন- হরভজান সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার জাদভ, স্টিভ স্মিথ, মঈন আলী, স্যাম বিলিং, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম।

২০২১ সালের আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের মাটিতেই। এবারের আসরের জন্য খেলোয়াড়দের নিবন্ধিত হওয়ার শেষ সময় ছিলো ৪ ফেব্রুয়ারি। এই সময়ের মধ্যে মোট ১ হাজার ৯৭ জন ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধিত হয়েছেন; এরমধ্যে ৮১৪ জন ভারতের এবং ২৮৩ জন বিদেশি। 

আলোচিতদের মধ্যে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক এবার নিলামের জন্য নাম নিবন্ধিত করাননি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ ফ্রাঞ্চাইজি লিগে তিনি ২০১৫ সাল থেকে নিয়মিত খেলেছেন।

এদিকে আইপিএলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কদর বরাবরই। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ব্যাটে-বলে ভালোই কাটছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বলের পারফরম্যান্সে হলেন সিরিজসেরা। ১১৩ রান করার সঙ্গে বল হাতে নিয়েছিলেন ৬ উইকেট।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস নাও’ জানিয়েছে, আইপিএলের তিনটি দল সাকিবকে কেনার চেষ্টা করতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলো হল- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংস।

আইপিএলে সর্বশেষ সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছিলেন সাকিব। জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ায় ২০১৯ সালে তাকে ছেড়ে দেয় হায়দরাবাদ। এবার আইপিএলে তাকে ভালো দামে কেনার প্রতিযোগিতা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আইপিএলে ৬৩ ম্যাচে ৫৯ উইকেট ও ৭৪৬ রান করেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

এবার সাকিবের ঠিকানা কোন দল তা জানতে অপেক্ষা করতে হবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ওই চেন্নাাইয়ে অনুষ্ঠিত আইপিএলের নিলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com