বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের বন ও পরিবেশ উপকমিটির নবনির্বাচিত সদস্যদের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের বন ও পরিবেশ উপকমিটির নবনির্বাচিত সদস্যদের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির নবনির্বাচিত সদস্যরা। উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার বজলুল হক ও সদস্য সচিব দেলোয়ার হোসেনের নেতৃত্বে আজ বুধবার সকাল সাড়ে ১২ টায় রাজধানীস্থ ধানমন্ডির ৩২ নম্বর রোডে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন নবঘোষিত কমিটির সদস্য বাহাদুর ব্যাপারি, ডা. আফতাব আলী,বিমান রায়, মিহির কান্তি ঘোষাল, মুন্সি সেলিম হোসেন, দেবাশীষ রায়, উৎপল সাহা, শহীদুল্লাহ শাহনূর,মাজারুল ইসলাম মানিক, ব্যারিষ্টার ফারজানা মাহমুদ, হেমায়েত হোসেন, আবু হানিফ,মাসুদ পথিক, ওমর শরীফ,নিয়াজ জামান সজিব , মেহেদী হাসান রনি,প্রমুখ।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সুন্দর ও সমৃদ্ধি বাংলাদেশ বিনির্মানে অঙ্গিকার করেছিলেন, দীর্ঘ একযুগ রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে সবগুলো বাস্তবায়ন করেছেন। সরকার প্রধানের এই উন্নয়ন অগ্রগতির পাশাপাশি পরিবেশ কে সুরক্ষা দিয়ে বাসযোগ্য বাংলাদেশ নির্মাণ করবো, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে এটাই আমাদের অঙ্গীকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com