বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
এ মাসেই আসছে তীব্র শৈত্যপ্রবাহ

এ মাসেই আসছে তীব্র শৈত্যপ্রবাহ

বর্তমানে তাপমাত্রা বেড়ে যাওয়ায় এখন দেশের কোথাও আর শৈত্যপ্রবাহ নেই। তবে রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও শীতের তীব্রতা বেশি থাকবে। পাশাপাশি কিছু কিছু জায়গায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে চলতি মাসে আরও দুটি শৈত্যপ্রবাহ আসতে পারে। এরমধ্যে একটি আগামী সপ্তাহেই বইতে পারে। এছাড়া দুটি শৈত্যপ্রবাহের মধ্যে একটি তীব্র আকারের হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান গণমাধ্যমকে জানান, চলতি সপ্তাহে তাপমাত্রা এমনই থাকবে। আগামী সপ্তাহে আবার কমে যেতে পারে। আসতে পারে শৈত্যপ্রবাহ। এরমধ্যে একটি তীব্র অর্থাৎ কোথাও কোথাও তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলে আমরা আশঙ্কা করছি।

আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। এই মাসে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরমধ্যে একটি তীব্র, অর্থাৎ তাপমাত্রা  ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এ মাসে উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদীর অববাহিকায় মাঝারি বা ঘন এবং অন্য এলাকায় হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনও কখনও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com