বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি ময়নাতদন্তে পুলিশের দাবির সঙ্গে অমিল, বাড়ছে রহস্য দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ সুনান রুবাইয়াত ম্যাক সালমান শাহ হত্যা মামলা: ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে সিআইডির আবেদন জেল থেকে মুক্তির পর জাহের আলভীর রহস্যময় পোস্ট, ‘বেছে বেছে’ লিখে বাড়ালেন কৌতূহল। ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন
রংপুরে মৃদু শৈত্যপ্রবাহ, আবহাওয়া অফিস বললেন তাপমাত্রা বাড়বে দু দিন পর

রংপুরে মৃদু শৈত্যপ্রবাহ, আবহাওয়া অফিস বললেন তাপমাত্রা বাড়বে দু দিন পর

আকাশ খাঁন, রংপুর

বাংলাদেশের বেশ কিছু এলাকা জুড়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরে জানিয়েছেন, আগামী আরও দুই একদিন এই ঠাণ্ডা আবহাওয়া থাকতে পারে।

রংপুরের তাপমাত্রা অনেক কমলেও দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তুলনা মূলক তাপমাত্রা। ঠাণ্ডার সঙ্গে রয়েছে কনকনে হাওয়া।

আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানিয়েছেন, দেশের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এই জেলার মধ্যে রয়েছে রংপুর, ফরিদ,রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বরিশাল, ভোলা ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলা।

এসব জেলায় তাপমাত্রা আট থেকে দশের মধ্যে ওঠানামা করছেন।

রংপুরে তাপমাত্রা নেমে এসেছে
প্রচণ্ড শীতের সঙ্গে রয়েছে ঘন কালোকুয়াশা, দিনের বেলা গাড়িতে লাইট জ্বালিয়ে সড়ক পাড়াপাড় হতে হয়। জানা থাকবা ভালো তাপমাত্রা ১০-৮ ডিগ্রী সেলসিয়াস থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ, ৮-৬ এর মধ্যে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ এর নীচে থাকলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।

আবহাওয়াবিদ মোঃ মোস্তাফিজার রহমান জানিয়েছেন, আপাতত এই শৈত্যপ্রবাহ তেমন তীব্র হওয়ার আশঙ্কা নেই দুই একদিন পর তাপমাত্রা বাড়বে এবং চলতি মাসেই আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।


আজ রংপুরে সর্বো নিম্ন তাপমাত্রা ছিল ৮.৯° সেঃ এবং সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে ২২°সেঃ আর সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাতাসের আদ্রতা ছিলো ৭৭ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com