বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আজন্ম দৃষ্টিহীন ডান চোখে, জীবনযুদ্ধে জয়ী হতে চান মৃত্যুমুখ থেকে ফেরা নববিবাহিত ‘বল্লালদেব’

আজন্ম দৃষ্টিহীন ডান চোখে, জীবনযুদ্ধে জয়ী হতে চান মৃত্যুমুখ থেকে ফেরা নববিবাহিত ‘বল্লালদেব’

জন্ম থেকেই দেখতে পেতেন না ডান চোখে। পরে অস্ত্রোপচারেও স্বাভাবিক হয়নি দৃষ্টিশক্তি। সব প্রতিবন্ধকতা জয় করে আজ তিনি প্রতিষ্ঠিত অভিনেতা। ‘বাহুবলী’-র বল্লালদেব হয়ে বিরাজ করেছেন বিনোদন দুনিয়ার আকর্ষণের কেন্দ্রে। রানা ডাগ্গুবতীর জীবন সংগ্রাম হার মানিয়ে দেয় ফিল্মি চিত্রনাট্যকেও।

আপাত দৃষ্টিতে ডাগ্গুবতী সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছেন। তাঁর পরিবারের কয়েক পুরুষ জড়িত সিনেমার সঙ্গে।

রানার বাবা ডি সুরেশ বাবু ছিলেন তেলুগু ছবির প্রযোজক। স্বনামধন্য প্রযোজক ডাগ্গুবতী রামানায়ডু ছিলেন তাঁর ঠাকুরদা। ১৩টি ভাষায় ১৫০ ছবি তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা পেয়েছিলেন তিনি। পরবর্তীতে সম্মানিত হন ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’ এবং ‘পদ্মভূষণ’-এ।

অভিনেতা ভেঙ্কটেশ এবং নাগা চৈতন্যও সম্পর্কে তাঁর আত্মীয় হন। ৫ দশকের বেশি সময় ধরে ছবির সঙ্গে জুড়ে থাকা এ রকম একটি পরিবারে রানা ডাগ্গুবতীর জন্ম হয় ১৯৮৪ সালের ১৪ সেপ্টেম্বর। জন্ম থেকেই তাঁর ডান চোখে কর্নিয়ায় ত্রুটি ছিল।

ফলে তিনি ওই চোখে দেখতে পেতেন না। ১৪ বছর বয়সে তাঁর ডান চোখে কর্নিয়া প্রতিস্থাপিত হয়। কিন্তু তার পরেও সেই চোখে দৃষ্টিশক্তি স্বাভাবিক হয়নি। ২০১৬ সালে এক সাক্ষাৎকারে ডাগ্গুবতী জানান, ওই চোখে তিনি শুধু কিছু রং চিহ্নিত করতে পারেন। বাকি কিছুই বুঝতে পারেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com