বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উপমহাদেশের সবচেয়ে বড় দিপাবলীর আয়োজন বরিশালের মহাশ্মশা‌নে

উপমহাদেশের সবচেয়ে বড় দিপাবলীর আয়োজন বরিশালের মহাশ্মশা‌নে

বরিশালে শুরু হয়ে গেছে শ্মশান দিপাবলী। তিথি অনুযায়ী সকাল ১০টার পরে শুরু হয়েছে ভূত চর্তুদশী। এর পূণ্য তিথিতে হিন্দু ধর্মাবলম্বীদের প্রয়াত স্বজনদের সমাধিতে দীপ প্রজ্জলন, চন্ডি পাঠ এবং ভক্তিপূর্ণ খাদ্য সামগ্রী উৎসর্গ করে প্রার্থনা করা হবে। তিথি শেষ হবে শনিবার (১৪ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত। মূলত লহ্মীপূজার আগের তিথিতে প্রদীপ প্রজ্জলন করে হিন্দু ধর্মাবলম্বীরা প্রয়াত স্বজনদের আত্মার শান্তি কামনা করেন। তারই ধারাবাহিকতায় আজ (১৩ নভেম্বর) সকাল ১০টায় তিথি শুরু হলেও দিপাবলীর মূল পর্ব সন্ধ্যায় কাউনিয়ার মহাশশ্মানে জ্বলে উঠবে লাখ লাখ মোমের আলো।


প্রায় দুই শ’ বছরের পুরাতন ও উপমহাদেশের সবচেয়ে বড় দিপাবলীর আয়োজন হয় বরিশালের এই মহাশশ্মানে। প্রতি বছর এই দিনটি একটি উৎসবের রুপ নিয়ে থাকে। দেশ-বিদেশের অনেক মানুষ আসে তাদের স্বজনদের আত্মার শান্তি কামনা করতে। আবার হাজার হাজার মানুষ আসে দিপাবলী দেখতে। তবে অন্যান্য বছর ব্যাপক সমারোহে দিপাবলী অনুষ্ঠানের আয়োজন করা হলেও করোনার কারনে এবার উৎসব হবে সংক্ষিপ্ত পরিসরে।

দিপাবলী উৎসবের জন্য মহাশ্মশানের মঠ সহ সমাধীস্থলগুলোতে ইতিমধ্যে প্রয়াতের স্বজনরা আসতে শুরু করেছে। মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক তমাল মালাকার জানিয়েছেন, এবার মাস্ক ব্যতিত কাউকে প্রবেশ করতে দেয়া হবে না মহাশ্মশানে। জীবানুনাশক দুটি টানেল বসানো হয়েছে প্রবেশ গেটে। নিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।

তিনি আরও বলেন, করোনার কারনে সংক্ষিপ্ত করা হয়েছে আয়োজন। এ বছর বন্ধ তোরন নির্মান, আলোকসজ্জা ও ঐতিহ্যবাহী দিপাবলী মেলা।
প্রসঙ্গত, বরিশাল নগরীর কাউনিয়ায় ৬ একর জমির ওপর গড়ে ওঠা মহাশ্মশানে প্রায় ৬১ হাজার সমাধি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com