সোমবার, ০৮ Jun ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এখনও সংকটমুক্ত নন সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্বাসনালীতে ট্রাকিওস্টোমি নিয়ে দ্রুত সিদ্ধান্ত

এখনও সংকটমুক্ত নন সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্বাসনালীতে ট্রাকিওস্টোমি নিয়ে দ্রুত সিদ্ধান্ত

সংকট কাটেনি এখনও। তবে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) শারীরিক অবস্থা স্থিতিশীল। শুক্রবার রাতে মেডিক্যাল বুলেটিনে এমনই জানালেন তাঁর চিকিৎসায় তৈরি মেডিক্যাল বোর্ডের অন্যতম প্রধান চিকিৎসক অরিন্দম কর। সব ঠিক থাকলে শিগগিরই তাঁর অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল ওষুধ বন্ধ করা হবে। ৮৫ বছরের প্রবীণ অভিনেতার শ্বাসনালীর জন্য ট্রাকিওস্টোমি করা হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়া হবে এই দু, একদিনের মধ্যেই। সবমিলিয়ে, অভিনেতার শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হলেও, তাঁকে এখনই ভেন্টিলেশনের বাইরে আনার অবস্থা নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

এক মাসেরও বেশি সময় ধরে অসুস্থ অবস্থায় কলকাতার নামী হাসপাতালে চিকিৎসাধীন বছর পঁচাশির সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনায় (Coronavirus) আক্রান্ত হন, একাধিক অসুস্থতা থাকায় দোসর হয় কোভিড এনসেফ্যালোপ্যাথি (COVID Encephalopathy)। করোনা ভাইরাসকে কয়েকদিনের মধ্যেই তিনি কাবু করতে সক্ষম হলেও, প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় অন্যান্য শারীরিক সমস্যা। ফলে আংশিক ভেন্টিলেশন থেকে তাঁকে পুরোপুরি ভেন্টিলেশনে দিতে হয়। তাঁর চিকিৎসায় তৈরি হয় মেডিক্যাল বোর্ড।মাঝে তাঁর হিমোগ্লোবিনের মাত্রা হু হু করে কমতে থাকায় চিন্তা বাড়ছিল, কাটছিল না তাঁর আচ্ছন্নভাব।

আপাতত হিমোগ্লোবিনের মাত্রা কিছুটা বাড়লেও, তা স্বাভাবিকের তুলনায় কমই রয়েছে। তবে তাঁকে বারবারই রক্ত দিতে হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। স্বাভাবিক রয়েছে প্লেটলেটস কাউন্ট। খুব ধীরে ধীরে কাটছে আচ্ছন্নভাব। যদিও তাকে বিশেষ উন্নতি বলতে নারাজ চিকিৎসকরা।শুক্রবার রাতে শেষ খবর পাওয়া অনুযায়ী, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্বাসনালীতে বায়ুচলাচল স্বাভাবিক করতে ট্রাকিওস্টোমি করা নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসকরা।

শনি বা রবিবার তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর। তবে সবক্ষেত্রেই ভাবাচ্ছে কোভিড এনসেফ্যালোপ্যাথি। যার জেরে পরিস্থিতি কিছুটা ঝুঁকির হয়ে পড়ছে। সবমিলিয়ে, এখনও সংকটমুক্ত নন সৌমিত্র চট্টোপাধ্যায়, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com